• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে: ফরিদা আখতার

নিজস্ব প্রতিবেদক    ২৭ অক্টোবর ২০২৫, ০৩:২৭ পি.এম.
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার ফরিদা আখতার । ছবি: সংগৃহীত

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার ফরিদা আখতার বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা যেহেতু প্রধান উপদেষ্টা বলে দিয়েছেন সেটা সেভাবেই হবে এবং সেই প্রক্রিয়া অগ্রসর হচ্ছে।

সোমবার (২৭ অক্টোবর) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে কাপ্তাই হ্রদের স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময়ে সভা শেষে তিনি এসব কথা বলেন। 

ফরিদা আখতার বলেন, বর্তমান সরকার নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত যেই কাজগুলো করার কথা সেটা করে যাবে এবং ক্যাবিনেটে নেওয়া সিদ্ধান্তগুলোই হবে। ক্যাবিনেট মিটিং কবে শেষ হবে সেটা ক্যাবিনেট মিটিংয়েই সিদ্ধান্ত হবে।

তিনি বলেন, তফসিল ঘোষণার বিষয়টি নির্বাচন কমিশনের দায়িত্ব। আমরা তাদেরকে সময় নির্ধারণ করে দেব আর তারা সে অনুযায়ী তফসীলের তারিখ দিবে বিষয়টি এমন নয়।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, ১৯৫০ সালে মৎস্য আইন সংশোধনের পরও মেইট সাইজের জাল আইনে সারা দেশে কোথায় মানছে না। নীতিনির্ধারণী পর্যায়ে সভা করে নিষিদ্ধ জালগুলো নিষিদ্ধ করতে হবে। 

সভায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান ফারাহ শাম্মী, সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, বিএফডিসি রাঙ্গামাটির ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করিম, স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিনসহ মৎস্যজীবী ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী