• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

রুদ্ধশ্বাস ম্যাচে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে তুর্কমেনিস্তান

স্পোর্টস ডেস্ক    ২৬ অক্টোবর ২০২৫, ০৯:৫৩ পি.এম.
বাংলাদেশের স্বপ্ন থেমে গেল শেষ মুহূর্তের নাটকীয়তায়। সংগৃহীত ছবি

সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশন (কাভা) কাপে স্বাগতিক বাংলাদেশের স্বপ্ন থেমে গেল শেষ মুহূর্তের নাটকীয়তায়। রবিবার (২৬ অক্টোবর) মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে তুর্কমেনিস্তানের কাছে ৩–২ সেটে হেরে ফাইনালে উঠার লড়াই জটিল করে ফেলেছে বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকেই ছিল রুদ্ধশ্বাস উত্তেজনা। প্রথম সেটে ২৪–২১ পয়েন্টে এগিয়ে থেকেও ২৬–২৪ ব্যবধানে সেট হারায় বাংলাদেশ। তবে দ্বিতীয় সেটে দুর্দান্ত ঘুরে দাঁড়িয়ে ২৫–১৭ পয়েন্টে সমতা ফেরায় স্বাগতিকরা।

তৃতীয় সেটে আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তুর্কমেনিস্তান (২৫–২১)। কিন্তু পিছিয়ে পড়েও দারুণ লড়াই করে বাংলাদেশ চতুর্থ সেট ২৫–২০ পয়েন্টে জিতে ম্যাচে ফেরে। ফলে নির্ধারক পঞ্চম সেটেই গড়ায় ম্যাচের ভাগ্য।

শেষ সেটে দুই দলের লড়াই ছিল সমানে সমান। পয়েন্ট যখন ১৩–১৩, তখন উত্তেজনা চরমে পৌঁছায়। কিন্তু শেষ মুহূর্তে ১৬–১৪ পয়েন্টে জয় তুলে নেয় তুর্কমেনিস্তান, নিশ্চিত করে ফাইনালের টিকিট।

বাংলাদেশের জন্য এখন বাকি একটিমাত্র সুযোগ—সোমবার আফগানিস্তানের বিপক্ষে রাউন্ড রবিনের শেষ ম্যাচে জয় পেলে ফাইনালে ওঠার আশা বেঁচে থাকবে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার