• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

বিশ্বকাপের আগে কঠিন লড়াই চান লিটন দাস

স্পোর্টস ডেস্ক    ২৬ অক্টোবর ২০২৫, ০৬:৩৮ পি.এম.
বাংলাদেশ টি–টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। সংগৃহীত ছবি

বাংলাদেশ টি–টোয়েন্টি অধিনায়ক লিটন দাস চান, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজে তার দল কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হোক। তার মতে, এমন চাপের লড়াই আগামী বছরের টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে বড় ভূমিকা রাখবে।

রোববার (২৬ অক্টোবর) চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে লিটন বলেন,

‘সত্যি বলতে, আমি চাই আমাদের খেলোয়াড়রা এই দুটি সিরিজে চ্যালেঞ্জের মুখে পড়ুক—তা ব্যাটিং হোক বা বোলিংয়ে। আমি চাই বোলাররা চাপের মধ্যে বোলিং করুক, কারণ এটা বিশ্বকাপের আগে আমাদের অনেক সাহায্য করবে।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ শুরু হবে সোমবার (২৭ অক্টোবর) চট্টগ্রামে। এর পরের সিরিজ হবে আয়ারল্যান্ডের বিপক্ষে, যা ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কা ও ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের আগে টাইগারদের শেষ টি–টোয়েন্টি প্রস্তুতি।

ইনজুরি থেকে সেরে ফেরা লিটন নিজের প্রত্যাবর্তন নিয়েও বলেন, ‘খেলতে না পারা একজন খেলোয়াড়ের জন্য খুব কষ্টের। এশিয়া কাপ ও আফগানিস্তান সিরিজ ঘরে বসে দেখতে হয়েছে। আমি তখন ভালো ফর্মে ছিলাম, পারফর্ম করছিলাম। বাইরে বসে দলের খেলা দেখা সত্যিই কঠিন ছিল। তবে ইনজুরি এমন কিছু, যা কারও নিয়ন্ত্রণে থাকে না।’

এদিকে টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দায়িত্ব ছাড়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নতুন নেতৃত্ব খুঁজছে। বিকল্প হিসেবে লিটনের নামও শোনা যাচ্ছে। তবে তিনি জানিয়েছেন, এখনো কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পাননি।

“এখন পর্যন্ত আমি কিছুই জানি না। যদি বোর্ড মনে করে আমি উপযুক্ত, নিশ্চয়ই আমার সঙ্গে কথা বলবে। টেস্ট অধিনায়ক হওয়া বিশাল দায়িত্ব—আমি মনে করি, কেউই সেটা ফিরিয়ে দেবে না।”

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার