• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

ডিমলায় পিকআপের ধাক্কায় নানী-নাতনীর মর্মান্তিক মৃত্যু

নীলফামারী প্রতিনিধি    ২৬ অক্টোবর ২০২৫, ০২:৫১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

নীলফামারীর ডিমলায় টিকা দিতে যাওয়ার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় নানী ও ১৪ দিনের নবজাতক নাতনী নিহত হয়েছেন। রবিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের গয়াবাড়ী স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গয়াবাড়ী ইউনিয়নের শুটিবাড়ি বাজার এলাকার মো. আব্দুস ছাত্তার খানের স্ত্রী মোছা. সুর্য খাতুন (৫৫) এবং তার নাতনী মোছা. সামিয়া আক্তার (বয়স ১৪ দিন)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সুর্য খাতুন তার নবজাতক নাতনীকে টিকা দিতে নিকটস্থ টিকাদান কেন্দ্রে যাচ্ছিলেন। পথিমধ্যে দ্রুতগতির একটি মালবাহী পিকআপ ভ্যান তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নবজাতক সামিয়া মারা যায়। গুরুতর আহত অবস্থায় সুর্য খাতুনকে স্থানীয়রা উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর পিকআপচালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পিকআপটি শনাক্তের চেষ্টা চলছে।

এ বিষয়ে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘাতক পিকআপটি আটক ও চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। একসঙ্গে নানী ও নাতনীর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু