• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

গৌরীপুরে লোকাল ট্রেন চালুর দাবিতে মানববন্ধন

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি    ২৬ অক্টোবর ২০২৫, ১১:০২ এ.এম.
ছবি: ভিওডি বাংলা

ময়মনসিংহ থেকে গৌরীপুর হয়ে ভৈরব এবং ময়মনসিংহ থেকে গৌরীপুর হয়ে মোহনগঞ্জ রেলপথে বন্ধ হয়ে যাওয়া লোকাল ট্রেন চালুর দাবিতে গৌরীপুর রেলস্টেশনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় আয়োজিত এই মানববন্ধনে অংশ নেন গৌরীপুর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা। মানববন্ধনে নেতৃত্ব দেন গৌরীপুর উপজেলার জনতা ও গণমানুষের প্রাণের নেতা জনাব আহাম্মদ তায়েবুর রহমান হিরন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে গৌরীপুর হয়ে চলাচলকারী লোকাল ট্রেন বন্ধ থাকায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে নিম্নআয়ের যাত্রী, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষদের যাতায়াতে ব্যাপক সমস্যা দেখা দিয়েছে। তারা অবিলম্বে ট্রেনগুলো পুনরায় চালুর জন্য বাংলাদেশ রেলওয়ে ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, গৌরীপুর হয়ে ভৈরব ও মোহনগঞ্জগামী ট্রেন পুনরায় চালু হলে এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে এবং জনজীবন স্বস্তিতে ফিরবে।

শেষে আহাম্মদ তায়েবুর রহমান হিরন বলেন, “এই রেলপথ আমাদের জীবনের অংশ। জনগণের এই ন্যায্য দাবির প্রতি কর্তৃপক্ষকে দ্রুত সাড়া দিতে হবে। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাব, যতক্ষণ না লোকাল ট্রেন পুনরায় চালু হয়।”


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার