• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

বঙ্গবন্ধু চেয়ার পদে মুনতাসীর মামুনের নিয়োগ বাতিল

নিজস্ব প্রতিবেদক    ২৫ অক্টোবর ২০২৫, ০৯:২৭ পি.এম.
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘বঙ্গবন্ধু চেয়ার’ পদ থেকে ইতিহাসবিদ অধ্যাপক ড. মুনতাসীর মামুনের নিয়োগ বাতিল করা হয়েছে। ২০২৩ সালের ১৫ মার্চ থেকে নিয়োগ বাতিল করে গত ১৯ অক্টোবর তাকে চিঠি পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে মুনতাসীর মামুনকে বলা হয়েছে, “২০২৫ সালের ৯ মার্চ অনুষ্ঠিত ‘বঙ্গবন্ধু চেয়ার’ নির্বাহী কমিটির সপ্তম সভায় দুই নম্বর সিদ্ধান্ত অনুসারে ‘বঙ্গবন্ধু চেয়ার’ পদে আপনার নিয়োগ ২০২৩ সালের ১৫ মার্চ তারিখ থেকে বাতিল করা হল এবং ওই তারিখের পরবর্তী আপনাকে পরিশোধিত সমুদয় অর্থ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফেরত প্রদানের জন্য আপনাকে অনুরোধ করা হল।

এই সিদ্ধান্ত গত ১ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের ৫৬২ তম সিন্ডিকেট সভায় অনুমোদন পায় বলে জানানো হয়েছে চিঠিতে।

চবি উপ উপাচার্য অধ্যাপক শামীম উদ্দিন খান বলেন, বঙ্গবন্ধু চেয়ার পদে উনার নিয়োগ বাতিলের সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে সিন্ডিকেট সভায়। এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে এবং তারিখ উল্লেখ করে এর পরে দেওয়া অর্থ ফেরত দিতে বলা হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মুনতাসীর মামুন যে দায়িত্ব পেয়েছিলেন সেটি ঠিকমতো পালন করেননি। গবেষণা প্রবন্ধ জমা দেওয়ার কথা থাকলেও তিনি দেননি। এছাড়া কর্মশালা আয়োজনের কথা থাকলেও তাও করেননি তিনি। উনি ওনার অর্পিত দায়িত্ব পালন না করে প্রতিমাসে সম্মানি নিয়ে গেছেন। সে কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মুনতাসীর মামুনকে দেওয়া চিঠিতে বলা হয়, ২০২৪ সালের ১১ নভেম্বর বঙ্গবন্ধু চেয়ার এর নির্বাহী কমিটির ষষ্ঠ সভার সিদ্ধান্ত অনুসারে তার বক্তব্য চাওয়া হয়েছিল। এবং এ বিষয়ে তিনি লিখিত উত্তর দিয়েছিলেন। ২০২১ সালের ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ের ৫২৯তম সিন্ডিকেট সভায় মুনতাসীর মামুনকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছিল।

যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য ওই পদে তাকে নিয়োগ দেওয়া হয়। ২০২১ সালের ১৫ মার্চ তিনি ওই পদে যোগ দেন। ওই সময়ে তিনি বিশ্ববিদ্যালয়ের বিধি অনুসারে প্রথম শ্রেণির অধ্যাপকের সব সুযোগ-সুবিধা পাবেন বলে জানানো হয়েছিল। সে হিসাবে প্রতি মাসে তার ১ লাখ ৩৯ হাজার টাকা করে পাওয়ার কথা। এখন ২০২৩ সালের ১৫ মার্চ থেকে নেওয়া সব টাকা তাকে ফেরত দিতে বলা হচ্ছে।

ভিওডি বাংলা/ এমএইচপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী