• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শেখ হাসিনার বিচার দেশের মাটিতে করা হবে : উপদেষ্টা ফরিদা

   ৩০ ডিসেম্বর ২০২৪, ০২:০৪ পি.এম.
ঢাকা বিভাগে শতাধিক শহিদ পরিবারকে দ্বিতীয় ধাপে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান। ছবি

নিজস্ব প্রতিবেদক 

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, এখনও শহিদ পরিবারের অনেকে হুমকি পাচ্ছেন, এটা দুঃখজনক। আমরা আপনাদের পাশে আছি। শেখ হাসিনার বিচার এ দেশের মাটিতে করা হবে।

সোমবার (৩০ ডিসেম্বর) ঢাকা বিভাগে শতাধিক শহিদ পরিবারকে দ্বিতীয় ধাপে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন উপদেষ্টা।

অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জুলাই বিপ্লব ঘিরে বিভেদের অপচেষ্টা চলছে। এ জন্য শহিদদের পরিবারের সবাইকে সতর্ক থাকতে হবে।

পরিবেশ উপদেষ্টা আরও বলেন, ‘শহিদ পরিবারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার। এ জন্যই ফাউন্ডেশন গঠন করা হয়েছে। আর্থিক সহায়তার পাশাপাশি পুনর্বাসন কাজও চলছে। সঠিক বিচারের দায় আমরা নিয়েছি। সে কাজ শুরু হয়েছে। আমরা বা তোমরা কোনো বিভেদ নেই। কিন্তু বিভেদের অপচেষ্টা চলছে। তাই শহিদ পরিবারের সবাই সতর্ক থাকুন। এ যাত্রায় আমাদের জিততেই হবে। জেতার বিকল্প নেই।’ ‘শহিদদের হত্যার বিচারের সঙ্গে সরকার একমত। জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন ছাড়াও সরকারের পক্ষ থেকেও শহিদ পরিবারকে সহায়তা করা হবে। আইন উপদেষ্টাকে বলবো, অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে শহিদদের আইনি সহায়তার জন্য আলাদা সেল গঠন করা যেতে পারে।’

মামুন/ভিওডি বাংলা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত
মাইলস্টোন ট্র্যাজেডি ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত
১৭ মে দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ ইন্সটিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী
১৭ মে দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ ইন্সটিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী
বগুড়া এয়ারফিল্ড ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করলেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিমান বাহিনী প্রধান
বগুড়া এয়ারফিল্ড ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করলেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিমান বাহিনী প্রধান