• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

ভারত সিরিজের মাঝেই অস্ট্রেলিয়ার স্কোয়াডে ব্যাপক রদবদল

স্পোর্টস ডেস্ক    ২৪ অক্টোবর ২০২৫, ১২:৩২ পি.এম.
ভারতকে ২ উইকেটে হারিয়ে ওয়ানডে সিরিজ নিশ্চিত করায় অস্ট্রেলিয়া কিছু ক্রিকেটারকে অ্যাশেজের প্রস্তুতির জন্য ঘরোয়া ক্রিকেটে পাঠাচ্ছে-ছবি সংগৃহীত

নিজেদের মাঠে দুই ফরম্যাটের সিরিজে ভারতকে আতিথ্য দিচ্ছে অস্ট্রেলিয়া। এক ম্যাচ বাকি থাকতেই স্বাগতিকরা চলমান ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে। মূলত ভারতের সঙ্গে খেললেও অজিদের নজর আসন্ন অ্যাশেজ সিরিজের দিকে। এজন্য কিছু ক্রিকেটারকে লাল বলের ঘরোয়া ক্রিকেটে প্রস্তুতির জন্য পাঠানো হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে ২ উইকেটে হারিয়ে সিরিজ নিশ্চিত করে অস্ট্রেলিয়া। ব্যাট হাতে ভারতের পক্ষে রোহিত শর্মা সর্বোচ্চ ৭৩, শ্রেয়াস আইয়ার ৬১ এবং অক্ষর প্যাটেল ৪৪ রান করেন। অজিদের হয়ে অ্যাডাম জাম্পা ৪ ও জাভিয়ের বার্টলেট ৩ উইকেট নেন। জবাবে ম্যাথু শর্ট ৭৪ ও কপার কনলি ৬১ রানে অজিরা ২২ বল ও ২ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে। 

সিডনিতে আগামীকাল শনিবার (২৫ অক্টোবর) সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ভারত-অস্ট্রেলিয়া মুখোমুখি হবে। ওই ম্যাচের আগে ওয়ানডে স্কোয়াডের বাইরে রাখা হয়েছে ব্যাটার মার্নাস লাবুশেনকে। তার পরিবর্তে ডাকা হয়েছে জ্যাক এডওয়ার্ডস ও ম্যাথু কুনেম্যানকে। নিউ সাউথ ওয়েলসের পেস অলরাউন্ডার জ্যাক এডওয়ার্ডসের এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। এ ছাড়া কুনেম্যানকে প্রথম ওয়ানডের পর ছেড়ে দেওয়া হয়েছিল। আবারও ডাকা হলো এই বাঁ-হাতি স্পিনারকে। এদিকে, অফফর্মের কারণে মাঝে দলের বাইরে থাকা লাবুশেন ডাক পান ইনজুরিতে ছিটকে যাওয়া ক্যামেরন গ্রিনের বদলি হিসেবে।
 
অ্যাশেজের প্রস্তুতি হিসেবে অস্ট্রেলিয়ার দীর্ঘতম সংস্করণের টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডে কুইন্সল্যান্ডের হয়ে খেলছিলেন লাবুশেন। আবারও তিনি সেই দলে যুক্ত হতে যাচ্ছেন। ওই প্রতিযোগিতায় খেলছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথও। তারা ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে নেই। সংক্ষিপ্ত ফরম্যাটের স্কোয়াডেও কয়েকটি পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। আগে ঘোষিত স্কোয়াডে থাকা পেসার জশ হ্যাজলউড প্রথম দুই ম্যাচ এবং শন অ্যাবট তিন ম্যাচ পরই জাতীয় দল ছাড়বেন। ইনজুরি কাটিয়ে তৃতীয় ম্যাচ থেকে টি-টোয়েন্টি দলে যুক্ত হবেন গ্লেন ম্যাক্সওয়েল। এ ছাড়া বেন দারউইশ চতুর্থ-পঞ্চম, জশ ফিলিপ সিরিজের সব ম্যাচ এবং মাহলি বেয়ার্ডম্যানকে তৃতীয় ম্যাচ থেকে ডাকা হয়েছে।
 
ভারত-অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ক্যানবেরায় ২৯ অক্টোবর থেকে। এরপর যথাক্রমে ৩১ অক্টোবর মেলবোর্ন, ২ নভেম্বর হোবার্ট, ৬ নভেম্বর গোল্ডকোস্ট ও ৮ নভেম্বর ব্রিসবেনে বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। অজিদের টি-টোয়েন্টি দলে বেয়ার্ডম্যানের ডাক পাওয়া কিছুটা অবাক করেছে। গত বছর অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলে খেলেছিলেন ২০ বছর বযসী এই পেসার।

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড 

মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, মাহলি বেয়ার্ডম্যান (শেষ তিন ম্যাচ), জাভিয়ের বার্টলেট, টিম ডেভিড, বেন ডারউইশ (শেষ দুই ম্যাচ), নাথান এলিস, জশ হ্যাজলউড (প্রথম দুই ম্যাচ), ট্রাভিস হেড, জশ ইংলিস (উইকেটরক্ষক), ম্যাথু কুনেমান, মিচেল ওয়েন, জশ ফিলিপ (উইকেটরক্ষক), ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার