• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

নিষেধাজ্ঞার পর রুশ তেল আমদানি কমাচ্ছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক    ২৩ অক্টোবর ২০২৫, ০৮:৫৪ পি.এম.
তারতীয় তেলের গাড়ী। সংগৃহীত ছবি

রাশিয়ার দুই বৃহৎ তেল কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার পর রুশ তেল আমদানি ব্যাপকভাবে কমানোর প্রস্তুতি নিচ্ছে ভারতীয় তেল পরিশোধনাগারগুলো। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সূত্রের বরাতে খবর দিয়েছে রয়টার্স।

এ সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তির পথ সুগম করতে পারে। নতুন নিষেধাজ্ঞার ফলে ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে আরোপিত ৫০ শতাংশ শুল্ক কমার সম্ভাবনাও তৈরি হয়েছে, যা মূলত রুশ তেল কেনার প্রতিক্রিয়ায় আরোপ করা হয়েছিল।

ইউক্রেন আক্রমণের পর ২০২২ সাল থেকে রাশিয়ার ছাড়মূল্যের তেলের সবচেয়ে বড় ক্রেতা ভারত। চলতি বছরের প্রথম নয় মাসে দেশটি দৈনিক গড়ে ১৭ লাখ ব্যারেল তেল আমদানি করেছে।

নিষেধাজ্ঞার আওতায় এসেছে রুশ তেল জায়ান্ট লুকওয়েল ও রসনেফট। ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ জানিয়েছে, তারা রুশ তেল আমদানি কমাবে বা বন্ধ করবে এবং রসনেফটের সঙ্গে চুক্তি স্থগিতের পরিকল্পনা রয়েছে। একইভাবে ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম ও হিন্দুস্তান পেট্রোলিয়ামও তাদের বাণিজ্যিক নথি পর্যালোচনা করছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশাধিকার বজায় রাখতে রুশ তেল আমদানি বন্ধ করাই এখন ভারতীয় কোম্পানিগুলোর সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!