• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

জেনেভা ক্যাম্পে ২ গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক    ২৩ অক্টোবর ২০২৫, ১০:১০ এ.এম.
মো. জাহিদ-ছবি সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে মো. জাহিদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে ভোর পৌনে পাঁচটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জাহিদ জেনেভা ক্যাম্পের বাসিন্দা ছিলেন। তিনি পাঁচ বোন ও দুই ভাইয়ের মধ্যে সবার ছোট। রাজধানীর কল্যাণপুরে মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কাজ করতেন। তার বাবা মো. ইমরান (মৃত)।

জাহিদের বন্ধু আফতাব হোসেন জানান, রাতের বেলা জেনেভা ক্যাম্পে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছিল। সেটি দেখতে জাহিদ বাসা থেকে বের হলে একটি ককটেল তার পায়ের সামনে বিস্ফোরিত হয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসক জানান, জাহিদ মারা গেছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাতে জাহিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

উল্লেখ্য, জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসায়ী গ্রুপগুলোর মধ্যে সংঘর্ষ প্রায়ই ঘটে। সম্প্রতি বুনিয়া সোহেল গ্রুপ ও পিচ্চি রাজা–চুয়া সেলিম গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলি চলছে। মাত্র দুই দিন আগে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে ৩২টি ককটেলসহ কয়েকজনকে আটক করে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্থানান্তর হচ্ছে ঢাকার ৪ বাস টার্মিনাল, কমবে যানজটের চাপ
স্থানান্তর হচ্ছে ঢাকার ৪ বাস টার্মিনাল, কমবে যানজটের চাপ
মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক নিহত
কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক নিহত