• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
১৮তম নিবন্ধনে উত্তীর্ণদের নিয়োগের দাবিতে মানববন্ধন হাছান মাহমুদ ও নওফেলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মশা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে জনগণের সমর্থন পাওয়া কঠিন বিজ্ঞাননির্ভর স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তার কথা বললেন ডা. রফিকুল ইসলাম লালবাগ থানার মামলায় গ্রেপ্তার শিরীন শারমিন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ: পদ ১২৯৫১, আবেদন ৫৩ হাজার দুপুরে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দুপুরে আদালতে তোলা হবে শিরীন শারমিন চৌধুরীকে নজরদারিতে সাবেক উপদেষ্টা সাখাওয়াত, গ্রেপ্তার হতে পারে ছেলেও ভিয়েনা চলচ্চিত্র উৎসবে জায়গা পেল খুলনার গল্পভিত্তিক ‘দেলুপি’

জামায়াতের দর্শন স্বাধীনতা পরিপন্থী

জামায়াতের ক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

ভিওডি বাংলা ডেস্ক    ২১ অক্টোবর ২০২৫, ০৮:৫৫ পি.এম.
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি-সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জামায়াতের রাষ্ট্রক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না। তাদের রাজনৈতিক দর্শন ও অতীত আচরণ বাংলাদেশের স্বাধীনতা, মানচিত্র ও জাতীয় চেতনার পরিপন্থী। 

তিনি মনে করেন, জামায়াত যতবার ইতিহাসের মঞ্চে ফিরে আসতে চেয়েছে, ততবারই জনগণের অন্তর থেকে প্রতিধ্বনি উঠেছে। এই দেশকে আর অন্ধকারে ফেরানো যাবে না।

মঙ্গলবার ২১ অক্টোবর সন্ধ্যায় সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, আমরা ন্যায়, মানবতা ও সংহতির বাংলাদেশে বিশ্বাস করি। এখানে প্রত্যেক নাগরিকের অধিকার আছে, মত প্রকাশের স্বাধীনতা আছে। কিন্তু এই স্বাধীনতা কোনো ষড়যন্ত্রের ঢাল হতে পারে না। প্রশাসনে ছদ্মবেশে অনুপ্রবেশ, বিভাজনের রাজনীতি বা ধর্মের নামে রাষ্ট্র দখলের চেষ্টা এই মাটিতে আর সফল হবে না।

বাংলাদেশের কওমী, সুন্নী, হিন্দু, তরুণ ও প্রগতিশীল সব শ্রেণির মানুষ আজ এক বন্ধনে যুক্ত। এই মাটিকে শান্তি, সৌহার্দ্য ও মানবিকতার পথে রাখার বন্ধনে।

যে মাটিতে শহীদদের রক্ত মিশে আছে, যে আকাশে মুক্তিযুদ্ধের আহ্বান ধ্বনিত হয়েছিল, সেই বাংলাদেশে বিভাজনের রাজনীতি কখনোই স্থান পাবে না। আমাদের দায়িত্ব শুধু প্রতিরোধ নয়, সুরক্ষা। বাংলাদেশের মানচিত্র, ইসলাম ও আলেম-উলামাদের মর্যাদা রক্ষার দায়িত্ব।

তবু আমরা ঘৃণার নয়, মানবতার রাজনীতি চাই। যারা বিভ্রান্ত পথে গেছে, তাদের জন্য আমরা দরজা খোলা রাখি।যেন তারা ফিরে আসে গণতন্ত্র, ন্যায় ও মুক্তচিন্তার বাংলাদেশে।

এই দেশ কারও শত্রুতা নয়- এই দেশ সহাবস্থানের, পারস্পরিক শ্রদ্ধার, এবং এক নতুন ভবিষ্যতের আহ্বান।

ভিওডি বাংলা/ এমএইচপি


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশ গড়ার স্বপ্ন পূরণে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে: আবদুস সালাম
দেশ গড়ার স্বপ্ন পূরণে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে: আবদুস সালাম
বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া: বিএনপি
বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া: বিএনপি
দ্রুত কাউন্সিল চায় বিএনপি, বৈঠকে জোরালো আলোচনা
দ্রুত কাউন্সিল চায় বিএনপি, বৈঠকে জোরালো আলোচনা