• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

পাবিপ্রবিতে বৃক্ষরোপণ ও ডিজিটাল বুথ উদ্বোধন

পাবনা প্রতিনিধি    ২১ অক্টোবর ২০২৫, ০৭:১৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) ক্যাম্পাস সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ নজরুল ইসলাম এ কর্মসূচির উদ্বোধন করেন। পূবালী ব্যাংক পিএলসি এর সৌজন্যে ক্যাম্পাস জুড়ে সাড়ে চার শ’ গাছের চারা রোপণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের রাজশাহী রিজনের উপ-মহাব্যবস্থাপক মো. সাজেদুর রহমান, সহকারী মহাব্যবস্থাপক মো. মশিউর রহমান ও পাবনা প্রধান শাখার ব্যবস্থাপক মো. সাজ্জাদ হোসেন।

বৃক্ষরোপণ কর্মসূচি শেষে পূবালী ব্যাংক পিএলসি বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার সেমিনার কক্ষে ‘ডিজিটাল ও রিটেইল প্রোডাক্ট’ বিষয়ক একটি সেমিনারের আয়োজন করে। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন। পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পূবালী ব্যাংক পিএলসি এর একটি ডিজিটাল বুথের উদ্বোধন করা হয়।

বিশ্ববিদ্যালযয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, ‘সরকারের একার পক্ষে কোনো প্রতিষ্ঠানকে ভালোভাবে দাঁড় করানো অনেক সময় কিছুটা কঠিন হয়ে পড়ে। সবার সহযোগিতা আমাদের লাগবে। আমরা প্রত্যাশা করি, তাঁরা সবসময় আমাদের সাথে থাকবে। তবে ভালো সেবা যে দিবে, আমরা সেখানেই যাব। ভালো প্রোডাক্ট হলে আমরা গ্রহণ করব। বৃক্ষরোপণ করার জন্য আর্থিক সহায়তা প্রদানের জন্য তিনি পূবালী ব্যাংকে ধন্যবাদ জানান।’

ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. সাজিদুর রহমান বলেন, ‘বাংলাদেশ ব্যাংক টার্গেট নির্ধারণ করেছে ২০২৭ সালের মধ্যে ৫০ ভাগ এবং ২০৩১ সালের মধ্যে ১০০ ভাগ ক্যাশলেস লেনদেন হবে ব্যাংকিং কার্যক্রমে। ঘরে বসেই ব্যাংকিং লেনদেন পরিচালিত হবে। তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানান। কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (সিএসআর)’র জায়গা থেকে গাছ লাগানো কর্মসূচি পরিচালনা করা হয় বলে জানান। ব্যাংকের ঊর্ব্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে বিশ্ববিদ্যালয়ের জন্য ল্যাব করার বিষয়ে তিনি কথা বলেন। বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রনিক বুথ করার ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেন।’

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এ কর্মসূচির মাধ্যমে ক্যাম্পাসে সবুজায়নের পাশাপাশি শিক্ষার্থীদের ব্যাংকিং ও ডিজিটাল সেবার বিষয়ে সচেতনতা বাড়ানোই মূল লক্ষ্য।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার