• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

চেক ডিজঅনার মামলায় বিএনপি নেতার কারাদণ্ড

আদালত প্রতিবেদক    ২১ অক্টোবর ২০২৫, ০৪:০৬ পি.এম.
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে চেক ডিজঅনার মামলায় জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম ওরফে চাইনিজ রফিককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তার দেওয়া চেকে উল্লিখিত ৪০ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ যুগ্ম জেলা ও দায়রা জজ (১ম আদালত) আ বা মো. নাহিদুজ্জামান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার প্রফেসরপাড়ার আবুল কালাম আজাদের ছেলে। তিনি জেলা বিএনপির সদস্য সচিব। তবে রায় ঘোষণার সময় রফিকুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন না।

বাদীর আইনজীবী রবিউল ইসলাম জানান, ২০১৩ সালের ২৭ মার্চ মামলাটি দায়ের করেন ব্যবসায়ী মো. হাম্মাদ আলী। মামলায় তিনি উল্লেখ করেন, রফিকুল ইসলাম ব্যবসায়িক প্রয়োজনের কথা বলে তার কাছ থেকে কিছু দিনের জন্য ৪০ লাখ টাকা ধার নেন। পরবর্তীতে টাকা পরিশোধ না করলে তিনি জোর তাগাদা দিতে থাকেন। এক পর্যায়ে রফিকুল ইসলাম ১০ লাখ টাকা করে প্রাইম ব্যাংকের চারটি চেক প্রদান করেন। চেকগুলো সংশ্লিষ্ট ব্যাংকের শাখায় জমা করলে উল্লিখিত হিসাবে (অ্যাকাউন্টে) সেই পরিমাণ টাকা না থাকায় সেগুলো প্রত্যাখ্যান করা হয়।

আইনজীবী রবিউল ইসলাম বলেন, ১২ বছরেরও বেশি সময় পর আদালত মামলা রায় দিয়েছেন। রায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও চেকে উল্লিখিত ৪০ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ রায়ে আমরা সন্তুষ্ট।

এ ব্যাপারে রফিকুল ইসলাম বলেন, এটি একটি মিথ্যা মামলা ছিল। আমি এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো।

ভিওডি বাংলা/ এমএইচপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু