• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

রাজবাড়ীতে যাত্রীবাহী পরিবহনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি    ২১ অক্টোবর ২০২৫, ০২:৩৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর গোয়ালন্দে যাত্রীবাহী পরিবহনের ধাক্কায় মকিম সরদার (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত মকিম সরদার দৌলতদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সোনাউল্লাহ ফকিরপাড়ার মৃত দিরাজ সরদারের ছেলে।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে দৌলতদিয়া ভূমি অফিসের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মকিম সরদার নিজের ক্ষেত থেকে খড় নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতীর ঢাকাগামী জামান পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

নিহতের ছেলে আরব আলী সরদার জানান, “বাবা সকালে খাবার খেয়ে ক্ষেত থেকে খড় নিয়ে বাড়ি ফিরছিলেন। রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

আহলাদিপুর হাইওয়ে থানার সার্জেন্ট এস. এম. পারভেজ বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।”

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার