• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

গাজায় যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় নিহত ৯৭ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক    ২০ অক্টোবর ২০২৫, ০৮:৩৫ পি.এম.
যুদ্ধবিরতির মধ্যেও গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল। সংগৃহীত ছবি

গাজায় চলমান যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৯৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজা সরকারের গণমাধ্যম কার্যালয়। সংস্থাটির বরাতে আলজাজিরা জানায়, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল ৮০ বার চুক্তি লঙ্ঘন করেছে এবং অন্তত ২৩০ জনকে আহত করেছে।

ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, হামাসই প্রথম যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালায়, যার প্রতিক্রিয়ায় তারা বিমান হামলা চালিয়েছে। তবে হামাস এই অভিযোগ অস্বীকার করে বলেছে, তাদের বাহিনী যুদ্ধবিরতি চুক্তির প্রতি শ্রদ্ধাশীল এবং কোনো আগ্রাসন শুরু করেনি।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “গাজার যুদ্ধবিরতি এখনো বহাল রয়েছে এবং আমরা পরিস্থিতি শান্ত রাখতে সক্রিয়ভাবে কাজ করছি।”

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত অন্তত ৬৮ হাজার ১৫৯ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭০ হাজার ২০৩ জন আহত হয়েছেন। অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে নিহত হন ১ হাজার ১৩৯ জন এবং প্রায় ২০০ জনকে বন্দি করা হয়েছিল।

শনিবার দেইর আল-বালাহর আল-আকসা হাসপাতালে নিহতদের মরদেহ নেওয়া হলে স্বজনদের কান্নায় ভেঙে পড়ার হৃদয়বিদারক দৃশ্য দেখা যায়, জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!