• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

আবুধাবি টি-টেনে সাইফ হাসান ও নাহিদ রানা

স্পোর্টস ডেস্ক    ১৯ অক্টোবর ২০২৫, ০৭:৫৫ পি.এম.
বাংলাদেশের দুই ক্রিকেটার সাইফ হাসান ও নাহিদ রানা। সংগৃহীত ছবি

আবুধাবি টি-টেন লিগের নবম আসরে খেলতে যাচ্ছেন বাংলাদেশের দুই ক্রিকেটার—ব্যাটার সাইফ হাসান ও পেসার নাহিদ রানা। আগামী ১৮ নভেম্বর থেকে শুরু হবে সংক্ষিপ্ত ফরম্যাটের এই টুর্নামেন্ট।

টি-টোয়েন্টি ফরম্যাটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কারস্বরূপ প্লেয়ার্স ড্রাফট থেকে অ্যাসপিন স্ট্যালিয়নস দলে জায়গা পেয়েছেন সাইফ হাসান। অন্যদিকে নাহিদ রানাকে দলে নিয়েছে ভিস্তা রাইডার্স।

ড্রাফট শুরু হওয়ার কয়েক দিন আগেই রয়্যাল চ্যাম্পসের হয়ে সরাসরি চুক্তিবদ্ধ হন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ফলে এবারের আসরে তিন বাংলাদেশি খেলোয়াড় মাঠে দেখা যাবে।

আসন্ন নবম আসরে পাঁচটি নতুন ফ্র্যাঞ্চাইজি যুক্ত হয়েছে—ভিস্তা রাইডার্স, অ্যাসপিন স্ট্যালিয়নস, রয়্যাল চ্যাম্পস, আজমান টাইটানস এবং কোয়েটা ক্যাভালরি।
তারা যোগ দেবে গত আসরের তিন দল ডেকান গ্ল্যাডিয়েটর্স, দিল্লি বুলস ও নর্দার্ন ওয়ারিয়র্সের সঙ্গে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার