• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কড়া হুঁশিয়ারি ইরানের ফেসবুকে পোস্ট, ২৮ বিচারককে কারণ দর্শানোর নোটিশ ইরানের সর্ববৃহৎ অ্যালুমিনিয়াম ও পেট্রোকেমিক্যাল স্থাপনায় বিমান হামলা পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রস্তাব ট্রাম্পের নজরে, যেকোনো সময় বড় ঘোষণা পুলিশের ৮ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ট্রাম্পের হুমকির পর যুক্তরাষ্ট্রে সাইবার হামলা চালাচ্ছে ইরান ট্রাম্পের আলটিমেটাম পেছানোর অনুরোধ পাকিস্তান প্রধানমন্ত্রীর ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার স্পিকার, দেখবেন সংসদের কার্যক্রম হরমুজ প্রণালি খোলার প্রস্তাবে জাতিসংঘে চীন ও রাশিয়ার ভেটো

সরকারকে না জানিয়ে আমলারা সমস্যা তৈরি করছেন: ওয়াহিদউদ্দিন মাহমুদ

নিজস্ব প্রতিবেদক    ১৮ অক্টোবর ২০২৫, ০৬:২৪ পি.এম.
পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। সংগৃহীত ছবি

পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, সরকারকে না জানিয়ে কিছু আমলা নিজেদের মতো করে নানা সিদ্ধান্ত নিচ্ছেন, যা সরকারের জন্য নতুন নতুন সমস্যা তৈরি করছে।

শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানটি আয়োজন করে গণসাক্ষরতা অভিযান।

নোয়াখালী ও কুমিল্লা বিভাগ গঠনের দাবির প্রসঙ্গে তিনি বলেন, ‘এ দাবির পেছনে প্রশাসনে নতুন পদ সৃষ্টির অভিসন্ধি আছে। সরকারকে না জানিয়েই এ নিয়ে কমিটিও গঠন করা হয়েছে।’

তিনি স্পষ্ট করে জানান, অন্তর্বর্তী সরকারের নতুন কোনো বিভাগ গঠনের পরিকল্পনা নেই। তার ভাষায়, ‘এই সরকারের অগ্রাধিকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, ঘুষ কমানো ও নাগরিকদের ভালো সেবা নিশ্চিত করা। কুমিল্লা বা নোয়াখালী বিভাগ হবে কি না, সেটা মানুষের জীবনের সঙ্গে সম্পর্কিত নয়।’

সাম্প্রতিক সময়ে বিভিন্ন দাবিদাওয়ার আন্দোলন বাড়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এখন অনেকেই নানা দাবি নিয়ে আসছেন। তাঁদের মধ্যে ধারণা তৈরি হয়েছে—অন্তর্বর্তী সরকারের সময় সীমিত, তাই এই শেষ সময়ে যতটুকু সম্ভব দাবি তুলে ধরতে হবে।’

রসিকতাচ্ছলে তিনি আরও বলেন, ‘আপাতত আন্দোলনের জায়গাগুলো প্রায় বুকড হয়ে গেছে—আগে থেকে বুকিং না দিলে নতুন আন্দোলনের জায়গা পাওয়া মুশকিল।’

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই দিনের সফরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দিল্লীতে
দুই দিনের সফরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দিল্লীতে
মির্জা ফখরুলের নেতৃত্বে চীন সফরে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল
মির্জা ফখরুলের নেতৃত্বে চীন সফরে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল
খেলাধুলা পার্বত্য অঞ্চলের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতিকে আরও সুদৃঢ় করবে
মন্ত্রী দীপেন দেওয়ান খেলাধুলা পার্বত্য অঞ্চলের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতিকে আরও সুদৃঢ় করবে