• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

শহীদ ডা. সামসুল হক সড়কের নির্মাণে স্বস্তি, ব্যবসায়ীরাও খুশি

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি    ১৮ অক্টোবর ২০২৫, ০২:৩৮ পি.এম.
নীলফামারীর সৈয়দপুরে দীর্ঘদিনের আকাঙ্খিত শহীদ ডা. সামসুল হক সড়ক নির্মাণ হওয়ায় ব্যবসায়ীরা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। ছবি-ভিওডি বাংলা

নীলফামারীর বাণিজ্যিক শহর সৈয়দপুরের দীর্ঘদিন পর চলাচলের অনুপযোগী হয়ে পড়া শহীদ ডা. সামসুল হক সড়কের নির্মাণ কাজ শুরু হওয়ায় ব্যবসায়ীরা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।

সড়কটি দীর্ঘদিন খানাখন্দ ও পানি জমার কারণে ছোট যানবাহন ও পথচারীরাও এড়িয়ে চলত। জলাবদ্ধতার কারণে ব্যবসায়ীদের দোকানে ক্রেতা কম যেতো এবং বছরের পর বছর তাদের দিন কাটত টানাপড়েনে। 

বর্তমানে ১,৮০০ ফুট (৫৯০ মিটার) দীর্ঘ এই সড়কটি দুই ভাগে নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে ৪৬০ ফুট (১৫০ মিটার) অংশে আরসিসি ঢালাই করা হচ্ছে, যা দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিত করবে। বাকি ১,৩১০ ফুট (৪৪০ মিটার) অংশে পিচের কার্পেটিং করা হচ্ছে। নির্মাণের মোট ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২০ লাখ টাকা। কাজটি করছে এসএম সাইফুল্লাহ রুবেলের মালিকানাধীন সাইকী বিল্ডার্স।

সড়কের ব্যবসায়ী আব্দুল্লাহ, এহসান, শহিদুল, আকবর ও শাহিন বলেন, “অনেকদিন পর সড়কটি নির্মাণ হওয়ায় আমরা পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। তারা আমাদের দাবি বিবেচনা করেছে।”

নির্মাণ কাজের সার্বক্ষণিক তত্ত্বাবধান করছেন সহকারি প্রকৌশলী আব্দুল খালেক ও উপ-সহকারি প্রকৌশলী কামরুল ইসলাম। তারা জানিয়েছেন, “জনগণের টাকার কোনো অপচয় না হয় এবং কাজের মান বজায় থাকে, তা আমরা নিশ্চিত করছি।”

ভিওডি বাংলা-মো. মাইনুল হক/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার