• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পেশাদার সাংবাদিকদের আর্থিক সুরক্ষায় সবকিছু করবে কল্যাণ ট্রাস্ট

   ২৮ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৫ পি.এম.

বরিশাল প্রতিনিধি 

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যাবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ বলেছেন, শেখ হাসিনা সরকারের আমলে সাংবাদিক কল্যাণ ট্রাস্টকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। শুধু তাই নয়, সাংবাদিক সংগঠনের নির্বাচনকে সামনে রেখে ভোটকে প্রভাবিত করার জন্য এই সাংবাদিক কল্যাণ ট্রাস্টের রাস্ট্রীয় অনুদান ব্যাবহার করা হয়েছে, যা মোটেও কাঙিক্ষত নয়। বর্তমানে এ ধরনের কোনো অনিয়ম ও পক্ষপাতমূলক আচরণ থেকে বিরত থাকছি।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ২০২৪-২৫ অর্থবছরের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বরিশাল জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ বলেন, দেশের সব অস্বচ্ছল ও পেশাদার সাংবাদিকদের সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহায়তার আওতায় নিয়ে আসা হবে। ইতোপূর্বে যারা দায়িত্বে ছিলেন, তাদের মতাদর্শের হলেই অনুদান দেওয়া হতো আর অন্য মতাদর্শ হলেই অনুদান আটকে দেওয়া হতো। কিন্তু এখন থেকে দলীয় বিবেচনায় নয়, শুধুমাত্র আবেদন পত্রের মেরিটকে বিবেচনায় নিয়েই আবেদনকারীকে সহায়তা করা হচ্ছে। 

মতবিনিময় সভা ও চেক বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. ওবায়দুল্লাহ, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য মীর মুশফিক আহসান, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ আলাউদ্দিন, এটিএন বাংলার বরিশাল প্রতিনিধি মো. হুমাউন কবীর, এখন টিভির বরিশাল ব্যুরো চীফ ফেরদাউস সোহাগ, দৈনিক আমার দেশ পত্রিকার বরিশাল প্রতিনিধি নিকুঞ্জ বালা পলাশ, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান হীরা প্রমূখ।

সভা শেষে বরিশাল বিভাগের মোট ১৪ জন সংবাদকর্মীর হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।

মামুন/ভিওডি বাংলা 

 

 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাষ্ট্র ও রাজনীতিকে প্রশ্ন করতে পারাটাই হচ্ছে গণমাধ্যমের দক্ষতা : তথ্যমন্ত্রী
রাষ্ট্র ও রাজনীতিকে প্রশ্ন করতে পারাটাই হচ্ছে গণমাধ্যমের দক্ষতা : তথ্যমন্ত্রী
চলচ্চিত্র মানুষের মনোজগৎ গঠনের শক্তিশালী মাধ্যম
তথ্যমন্ত্রী চলচ্চিত্র মানুষের মনোজগৎ গঠনের শক্তিশালী মাধ্যম
মানসিক হতাশা ও অভিমানেই স্বর্ণময়ীর আত্মহনন
পুলিশের চূড়ান্ত প্রতিবেদন মানসিক হতাশা ও অভিমানেই স্বর্ণময়ীর আত্মহনন