• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

রাকসু নির্বানে

ছাত্রদলের একমাত্র জয়ী প্রার্থী জাতীয় ফুটবল দলের নার্গিস

   ১৭ অক্টোবর ২০২৫, ০৩:৫৯ পি.এম.
জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় নার্গিস খাতুন। সংগৃহীত ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (রাকসু) নির্বাচনে জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় ও ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের প্রার্থী নার্গিস খাতুন ক্রীড়া সম্পাদক পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটাই প্রথমবার, যখন জাতীয় পর্যায়ের কোনো ক্রীড়াবিদ রাকসুর এই পদে নির্বাচিত হলেন।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।

তথ্য অনুযায়ী, নার্গিস খাতুন এবারের নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে একমাত্র জয়ী প্রার্থী। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

ঘোষিত ফলাফল অনুযায়ী, কেন্দ্রীয় সংসদের ২৩টি পদের মধ্যে ২০টিতেই জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’। বাকি তিনটি পদে সাধারণ সম্পাদক (জিএস) হয়েছেন *‘আধিপত্যবিরোধী ঐক্য’*র সালাহউদ্দিন আম্মার, ক্রীড়া সম্পাদক *‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’*র নার্গিস খাতুন এবং বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক স্বতন্ত্র প্রার্থী তোফায়েল আহমেদ তোফা।

প্রসঙ্গত, রাকসুর মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১ জন। রাকসু, হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচন মিলিয়ে প্রার্থী ছিলেন ৮৬০ জন।

এ নির্বাচনে মোট ১১টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। এর মধ্যে আলোচিত প্যানেলগুলো ছিল —
ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’, ছাত্রশিবিরের ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’, ছাত্র অধিকার পরিষদ ও ছাত্র ফেডারেশনের ‘রাকসু ফর র‍্যাডিক্যাল চেঞ্জ’, ‘আধিপত্যবাদবিরোধী ঐক্য’, বাম জোটের ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’, ছাত্র ইউনিয়ন (একাংশ)-এর ‘অপরাজেয় ৭১, অপ্রতিরোধ্য ২৪’, ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ ও ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত ‘সচেতন শিক্ষার্থী পরিষদ’।

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার