• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার আলো নিভেছে ৩ কলেজে,  পাস শূন্য

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ১৭ অক্টোবর ২০২৫, ০১:০১ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

ব্রাহ্মণবাড়িয়া জেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবছর এইচএসসি পরীক্ষায় একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

শতভাগ অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠানগুলো হলো-নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ, বিজয়নগর উপজেলার নিদারাবাদ ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ এবং চান্দপুর স্কুল অ্যান্ড কলেজ। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামছুল ইসলাম এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতাধীন ৬টি জেলার মোট ১৯২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৯৯ হাজার ৫৭৬ জন শিক্ষার্থী এবছর পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৪৮ হাজার ৬৫৭ জন। পাসের হার দাঁড়িয়েছে ৪৮ দশমিক ৮৬ শতাংশ।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ থেকে এবছর ৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কেউ পাস করতে পারেনি।
বিজয়নগরের নিদারাবাদ ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ থেকে ৬ জন এবং চান্দপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে ১১ জন শিক্ষার্থী অংশ নিলেও কেউ উত্তীর্ণ হতে পারেনি। ফলে তিনটি প্রতিষ্ঠানই শতভাগ অকৃতকার্য হয়েছে।

এমন ফলাফল প্রকাশের পর সংশ্লিষ্ট এলাকায় পরীক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। শিক্ষা সংশ্লিষ্টদের মতে, শিক্ষক সংকট, একাডেমিক দুর্বলতা, শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতি এবং পর্যাপ্ত প্রস্তুতির অভাবই এই ফলাফল বিপর্যয়ের মূল কারণ।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষা কর্মকর্তা জুলফিকার হোসেন বলেন, ফলাফল বিশ্লেষণ করে শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি দুর্বল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একাডেমিক তদারকি বাড়ানো হবে এবং শিক্ষকদের জবাবদিহিতার আওতায় আনা হবে, যাতে ভবিষ্যতে এমন পরিস্থিতি আর না ঘটে।”

ভিওডি বাংলা-আমিনুল ইসলাম আহাদ/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার