• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

পাবিপ্রবিতে ছাত্রশিবিরের নবীন বরণ ও ক্যারিয়ার গাইড লাইন প্রোগ্রাম অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি    ১৬ অক্টোবর ২০২৫, ১০:১৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৭তম ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ ও ক্যারিয়ার গাইড লাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ব্যানারে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামনে টিচার্স ট্রেনিং কলেজের মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি তুষার মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি সিরাজুল ইসলাম এবং প্রধান আলোচকের বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দাওয়া সম্পাদক মু'তাসিম বিল্লাহ শাহেদী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান, ব্রিটিশ কাউন্সিলের সাবেক ট্রেইনার ইঞ্জিনিয়ার নাইম হোসেন ও পাবনা শহর ছাত্রশিবিরের গোলাম রহমান জয় প্রমুখ।

শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইড লাইনের ওপর বক্তব্য দিয়ে বক্তারা বলেন, তোমাদের ভালো কিছু করতে হবে এই ধারণা পোষণ করতে হবে। তোমাদের ক্যারিয়ার নিয়ে স্বপ্ন দেখতে হবে। এবং সেটা বাস্তবায়ন করতে তোমাদের একটা রোডম্যাপ দরকার। আর সেটা বাস্তবায়নের জন্য উদগ্রীব হতে হবে। তবে স্বপ্ন বাস্তবায়ন হতে পারে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ২৭তম ব্যাচের নারীসহ ৪ শতাধিক শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এসময় শিক্ষার্থীদের বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

ভিওডি বাংলা/ এম এস রহমান/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার