• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশে সীমিত নিরাপত্তার স্বার্থে: প্রেস উইং

   ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:০০ পি.এম.
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক 

নিরাপত্তার কথা মাথায় রেখে সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ সীমাবদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার। একইসঙ্গে সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সাংবাদিকদের সহযোগিতাও চাওয়া হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কি-পয়েন্ট ইন্সটলেশনের (কেপিআই) নিরাপত্তার কথা মাথায় রেখে সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ সীমাবদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকার শিগগিরই বিদ্যমান প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডগুলো পর্যালোচনা করবে এবং নতুন অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু করার জন্য প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট (পিআইডি) সব স্থানীয় এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যম থেকে নতুন আবেদন আমন্ত্রণ জানাবে।

সাময়িকভাবে সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের বিষয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এর মধ্যে যেকোনো প্রেস ইভেন্টের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে অস্থায়ী দৈনিক অ্যাক্সেস কার্ড দেওয়া হবে। সরকার অসুবিধার জন্য দুঃখিত এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করে।

মামুন/ভিওডি বাংলা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত
মাইলস্টোন ট্র্যাজেডি ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত
১৭ মে দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ ইন্সটিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী
১৭ মে দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ ইন্সটিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী
বগুড়া এয়ারফিল্ড ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করলেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিমান বাহিনী প্রধান
বগুড়া এয়ারফিল্ড ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করলেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিমান বাহিনী প্রধান