• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
বিরোধীদলীয় উপনেতার বক্তব্যে টেবিল চাপড়ে হাসলেন প্রধানমন্ত্রী যুদ্ধ শুরুর পর ইরানে ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান ডিএসসিসি প্রশাসকের রামপালে সড়ক দুর্ঘটনায় ১৩ মৃত্যু: জামায়াতের শোক প্রকাশ মার্চের ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ডলার প্রথম ভাষণেই দুই দেশের বিরুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতার হুঙ্কার সংসদের উদ্বোধনী অধিবেশন পর্যবেক্ষণ করলেন মার্কিন রাষ্ট্রদূত রাষ্ট্রপতির কাছেই শপথ নিয়েছিলেন, এখন বিরোধিতা কেন: স্বরাষ্ট্রমন্ত্রী ফুটপাত থেকে অপরাধ জগতে মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

রাষ্ট্র সংস্কারে প্রস্তাবনা, নীলফামারীতে হেযবুত তওহীদের সভা

নীলফামারী প্রতিনিধি    ১৬ অক্টোবর ২০২৫, ০২:৫২ পি.এম.
📸 ছবির ক্যাপশন: নীলফামারীর সৈয়দপুর পৌর কমিউনিটি হলরুমে স্থানীয় সাংবাদিকদের নিয়ে হেযবুত তওহীদের মতবিনিময় সভা।-ছবি-ভিওডি বাংলা

রাষ্ট্র সংস্কারে হেযবুত তওহীদের প্রস্তাবনা বিষয়ে নীলফামারীতে কর্মরত সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে সৈয়দপুর পৌর কমিউনিটি হলরুমে হেযবুত তওহীদের নীলফামারী জেলা কমিটির উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি নুর আলম সরকার। প্রধান অতিথি ছিলেন সংগঠনের রংপুর বিভাগীয় সভাপতি আব্দুল কুদ্দুস শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের নারী নেত্রী উম্মেহানি ইসলাম।

এছাড়া বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা সভাপতি ওয়াসিম আলম, জলঢাকা উপজেলা সভাপতি মওলানা আতিকুল্লাহ, জেলা নারী নেত্রী ডালিয়া বেগম প্রমুখ। সভা সঞ্চালনা করেন জেলার সাংগঠনিক সম্পাদক তানভীর রাশেল।

বক্তারা রাষ্ট্রনীতি, রাজনৈতিক দল, বিচার ব্যবস্থা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম ও বাকস্বাধীনতা, নারীর মর্যাদা ও ভূমিকা, সামাজিক সুরক্ষা, মন্ত্রীপরিষদ ও আইনসভা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা মসজিদভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়ে বলেন, আইয়ামে জাহেলিয়াতের যুগেও মহানবী (সা.) এই সমাজব্যবস্থা কায়েম করে পৃথিবীর অর্ধেক দুনিয়া শাসন করেছেন এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা করেছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহীতে জমে উঠেছে রেশমি পোশাকের বেচাকেনা
রাজশাহীতে জমে উঠেছে রেশমি পোশাকের বেচাকেনা
রাজশাহীতে চেয়ারম্যানকে পিটিয়ে ভিজিএফ কার্ডের তালিকা ছিনতাই
রাজশাহীতে চেয়ারম্যানকে পিটিয়ে ভিজিএফ কার্ডের তালিকা ছিনতাই
নাগেশ্বরীতে বাল্যবিবাহ বন্ধে সংলাপ-ইন্টারেক্টিভ সভা অনুষ্ঠিত
নাগেশ্বরীতে বাল্যবিবাহ বন্ধে সংলাপ-ইন্টারেক্টিভ সভা অনুষ্ঠিত