• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসতে হবে: খালেদ হোসেন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ১৫ অক্টোবর ২০২৫, ১০:১৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কলেজ প্রাঙ্গণে নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি মো. মাহমুদ হোসেন ভূইয়া তিনিই, এবং সঞ্চালনা করেন বিজয়নগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, তোমরা এখন কাদামাটির মতো কোমল। এখনই সময় নিজেদেরকে দেশের সুনাগরিক হিসেবে গড়ে তোলার। মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে, কারণ একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে তার তরুণ প্রজন্মের উপর।”

তিনি আরও বলেন, আজকের তরুণরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের চরিত্র গঠনে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা শুধু বইয়ের মাঝে সীমাবদ্ধ নয়, শিক্ষার মূল লক্ষ্য হলো মানবিক গুণাবলি অর্জন ও সমাজে ইতিবাচক ভূমিকা রাখা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জহিরুল হক খোকন, সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সহসভাপতি এবিএম মোমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, বিজয়নগর উপজেলা বিএনপির সভাপতি মো. জমির হোসেন দস্তগীর, এবং চম্পকনগর কলেজের অধ্যক্ষ মো. আবদুস ছাত্তার সরকার।

বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মাদক, সন্ত্রাস ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে নিজেকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে শিক্ষার্থীদের ভূমিকা অপরিসীম।

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ আমিনুল ইসলাম আহাদ/ আরিফ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু