• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

পাকিস্তানের বোলিং দাপট, প্রথম টেস্টে বড় জয়

স্পোর্টস ডেস্ক    ১৫ অক্টোবর ২০২৫, ০৬:৩৪ পি.এম.
প্রথম টেস্টে বড় জয় পাকিস্তানের। সংগৃহীত ছবি

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তান দক্ষিণ আফ্রিকাকে ৯৩ রানে হারিয়েছে। ২৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রোটিয়ারা গুটিয়ে যায় মাত্র ১৮৩ রানে।

পাকিস্তানের বোলার নোমান আলী ও শাহীন শাহ আফ্রিদি চমৎকার বোলিং উপহার দেন, দুজনেই নিয়েছেন চারটি করে উইকেট। এছাড়া দুটি উইকেট নিয়েছেন সাজিদ খান।

দক্ষিণ আফ্রিকার ইনিংস শুরুতেই চাপে পড়ে। অধিনায়ক এইডেন মারক্রামকে মাত্র ৩ রানে ফিরিয়ে দেন নোমান আলী। ভিয়ান মুল্ডারকেও ০ রানে আউট করেন তিনি। কিছুটা প্রতিরোধ গড়েন রায়ান রিকেলটন ও টনি ডি জর্জি, তারা তৃতীয় উইকেটে গড়েন ৩৩ রানের জুটি।

পাকিস্তানের উদযাপন।

দ্বিতীয় দিন শুরুতেই শাহীন আফ্রিদি ফেরান ডি জর্জিকে। নোমান আলীর স্পিনে দ্রুতই ভাঙে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপ। ত্রিস্টান স্টাবস মাত্র ২ রানে ফেরেন। ব্রেভিস ও রিকেলটনের ৫০ রানের জুটি কিছুটা আশা জাগালেও নোমান ও সাজিদের বোলিং আবারও ভেঙে দেয় প্রোটিয়াদের প্রতিরোধ।

শেষ পর্যন্ত শাহীন আফ্রিদি ৩৩ রানে ৪ উইকেট, নোমান আলী ৭৯ রানে ৪ উইকেট এবং প্রথম ইনিংসে নোমান ৬ উইকেট নেওয়ায় ম্যাচ সেরা হন তিনি।

পাকিস্তান: ৩৭৮ ও ১৬৭ (বাবর ৪২, শফিক ৪১; মুতুসামী ৫/৫৭, হারমার ৪/৫১)

দক্ষিণ আফ্রিকা: ২৬৯ ও ১৮৩ (ব্রেভিস ৫৪, রিকেলটন ৪৫; আফ্রিদি ৪/৩৩, নোমান ৪/৭৯)

ম্যাচসেরা: নোমান আলী

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার