• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে র‌্যাঙ্কিং দখল আফগানিস্তানের

স্পোর্টস ডেস্ক    ১৫ অক্টোবর ২০২৫, ০৪:১৮ পি.এম.
বাংলাদেশের বিপক্ষে রশিদ খান। সংগৃহীত ছবি

বাংলাদেশকে হোয়াইটওয়াশের পর আবারও ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন আফগান লেগ স্পিনার রশিদ খান। আবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের পর আইসিসির সর্বশেষ তালিকায় এক নম্বরে জায়গা করে নিয়েছেন তিনি।

রশিদ এর আগেও ২০২৪ সালের নভেম্বরে ওয়ানডে বোলারদের তালিকায় শীর্ষে ছিলেন। এবার তিনি ১১ উইকেট নিয়ে ফিরেছেন র‌্যাঙ্কিংয়ের শীর্ষে। তার গড় ৬.০৯ এবং ইকোনমি রেট মাত্র ২.৭৩। এই পারফরম্যান্সে তিনি ষষ্ঠ স্থান থেকে এক লাফে এক নম্বরে উঠে এসেছেন। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৭১০, যা দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজের চেয়ে ৩০ পয়েন্ট বেশি।

ব্যাটিং র‌্যাঙ্কিংয়েও ইতিহাস লিখেছে আফগানিস্তান। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচে ২১৩ রান (অপরাজিত) করে সিরিজসেরা হওয়া ইব্রাহিম জাদরান এগিয়েছেন আট ধাপ, এখন তিনি দ্বিতীয় স্থানে—যা কোনো আফগান ব্যাটারের সর্বোচ্চ অবস্থান। তার রেটিং পয়েন্ট শীর্ষে থাকা শুভমান গিলের চেয়ে ২০ কম এবং রোহিত শর্মার চেয়ে ৮ বেশি।

অলরাউন্ডারদের তালিকাতেও আফগানদের জয়যাত্রা। আজমতউল্লাহ ওমরজাই ফিরেছেন এক নম্বর স্থানে, পেছনে ফেলেছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজাকে। বাংলাদেশের বিপক্ষে তিনি তিন ম্যাচে নিয়েছেন ৭ উইকেট ও করেছেন ৬০ রান। ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্তও এই তালিকায় শীর্ষে ছিলেন ওমরজাই।

আফগানিস্তানের এই সিরিজ জয় শুধু মাঠেই নয়, আইসিসি র‌্যাঙ্কিংয়েও নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে দলটিকে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার