{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ফাইনালের ১ দিন আগে দুধ দিয়ে গোসল করে আর্জেনটিনায় যোগ দিলেন দুই ব্রাজিল সমর্থক গণভোট ব্যর্থ হলে সরকারও ব্যর্থ হয়ে যাবে: শফিকুর রহমান মালয়েশিয়ায় ৬ বাংলাদেশি গ্রেপ্তার, ৩১ পাসপোর্ট জব্দ তত্ত্বাবধায়ক সরকারের পুরোনো ফর্মুলা চলবে না: আখতার হোসেন ঠাকুরগাঁও-পঞ্চগড়ের বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক জাতীয় এআই নীতি প্রণয়ন করছে বাংলাদেশ: আইসিটি মন্ত্রী বার্ন ইনস্টিটিউটে দীপুর দাপট, নেপথ্যে পরিচালক নাসির উদ্দীন ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুইদিনে ডিএমপির ৩৫১২ মামলা বন্যার্ত কৃষকদের বীজ বিতরণে অনিয়ম সহ্য করা হবে না: কৃষিমন্ত্রী মেধার সঙ্গে দেশপ্রেমের সমন্বয় ঘটাতে হবে: ডিএসসিসি প্রশাসক

রাজবাড়ীতে কমিউনিস্ট পার্টির পথসভা অনুষ্ঠিত

রাজবাড়ী প্রতিনিধি    ১৫ অক্টোবর ২০২৫, ০২:৫২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট দুঃশাসনের পুনরাবৃত্তি ও উগ্র সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বাম-গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আহ্বানে রাজবাড়ীতে পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক চত্বরে জেলা কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর আয়োজনে এ পথসভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা সিপিবির সভাপতি কমরেড আব্দুস সামাদ মিয়া। অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য জলি তালুকদার, সদস্য পরেশ কর, মানবেন্দ্র দেব, বাংলাদেশ জাসদ রাজবাড়ী জেলা কমিটির সভাপতি স্বপন কুমার দাস, জেলা সিপিবির সাধারণ সম্পাদক ধীরেন্দ্র নাথ দাস, জেলা ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অরুণ কুমার সরকার, জেলা ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদক শুশান্ত কুমার রায় এবং জেলা কৃষক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মন্ডল। সভা সঞ্চালনা করেন সিপিবির সদস্য এজাজ আহমেদ।

বক্তারা বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে ফ্যাসিস্ট দুঃশাসনের বিরুদ্ধে সিপিবি ও বামপন্থী দলগুলো লড়াই করে যাচ্ছে। ২০২৪ সালের গণআন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। বরং শ্রমিক অধিকার হরণ ও জাতীয় সম্পদ বিদেশীদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র চলছে।

তারা আরও বলেন, দেশের ইতিহাসে কোনো সরকারই শ্রমিক শ্রেণির মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করেনি। আগামী নির্বাচনে বাম-গণতান্ত্রিক শক্তির সরকার গঠন করেই শ্রমিক ও সাধারণ মানুষের অধিকার আদায় করতে হবে।

পথসভা শেষে একটি মিছিল শহর প্রদক্ষিণ করে জেলা উদীচী কার্যালয়ে গিয়ে শেষ হয়।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
চুরির ‘মামলায়’ তওবা করে মাদক মামলায় গ্রেপ্তার
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
পোল্ট্রি শিল্পকে আরও শক্তিশালী ও টেকসই করা হবে: প্রতিমন্ত্রী টুকু
ছবি: সংগৃহীত
জাল দলিলে নামজারির চেষ্টা বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা