{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ফাইনালের ১ দিন আগে দুধ দিয়ে গোসল করে আর্জেনটিনায় যোগ দিলেন দুই ব্রাজিল সমর্থক গণভোট ব্যর্থ হলে সরকারও ব্যর্থ হয়ে যাবে: শফিকুর রহমান মালয়েশিয়ায় ৬ বাংলাদেশি গ্রেপ্তার, ৩১ পাসপোর্ট জব্দ তত্ত্বাবধায়ক সরকারের পুরোনো ফর্মুলা চলবে না: আখতার হোসেন ঠাকুরগাঁও-পঞ্চগড়ের বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক জাতীয় এআই নীতি প্রণয়ন করছে বাংলাদেশ: আইসিটি মন্ত্রী বার্ন ইনস্টিটিউটে দীপুর দাপট, নেপথ্যে পরিচালক নাসির উদ্দীন ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুইদিনে ডিএমপির ৩৫১২ মামলা বন্যার্ত কৃষকদের বীজ বিতরণে অনিয়ম সহ্য করা হবে না: কৃষিমন্ত্রী মেধার সঙ্গে দেশপ্রেমের সমন্বয় ঘটাতে হবে: ডিএসসিসি প্রশাসক

পাবনায় নিষিদ্ধ আ. লীগ নেতাকে গলাকাটে হত্যা

নিজস্ব প্রতিবেদক    ১৯ জুলাই ২০২৬, ০১:১৩ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলায় আব্দুস শুকুর (৪০) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক স্থানীয় নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ‎

শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে আতাইকুলা থানার ভূলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপার একটি বাগান থেকে মরদেহ তার উদ্ধার করে পুলিশ। নিহত শুকুর রতনপুর গ্রামের মৃত রোকন প্রামাণিকের ছেলে। তিনি ৯ নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। 

‎পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৭ জুলাই) রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হন শুকুর। পরে রাত ১২টা পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের সন্দেহ হয়। স্থানীয় লোকজন ও আত্মীয় স্বজনদের বাড়িতে ফোন দিয়ে কোনো খোঁজখবর পাওয়া যায়নি। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে রতনপুর এলাকার উজিরের বাগানের জঙ্গলের মধ্যে গলাকাটা মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

‎ভূলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু ইউনুসের ছেলে রুমি হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি ভূলবাড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

‎আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। কি কারণে হত্যা হয়েছে এখনো জানা সম্ভব হয়নি। রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
পোল্ট্রি শিল্পকে আরও শক্তিশালী ও টেকসই করা হবে: প্রতিমন্ত্রী টুকু
ছবি: সংগৃহীত
জাল দলিলে নামজারির চেষ্টা বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা
ছবি: সংগৃহীত
ভাঙ্গা থেকে গ্রেপ্তার প্রতারক আতিয়ার দর্জি