{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ফাইনালের ১ দিন আগে দুধ দিয়ে গোসল করে আর্জেনটিনায় যোগ দিলেন দুই ব্রাজিল সমর্থক গণভোট ব্যর্থ হলে সরকারও ব্যর্থ হয়ে যাবে: শফিকুর রহমান মালয়েশিয়ায় ৬ বাংলাদেশি গ্রেপ্তার, ৩১ পাসপোর্ট জব্দ তত্ত্বাবধায়ক সরকারের পুরোনো ফর্মুলা চলবে না: আখতার হোসেন ঠাকুরগাঁও-পঞ্চগড়ের বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক জাতীয় এআই নীতি প্রণয়ন করছে বাংলাদেশ: আইসিটি মন্ত্রী বার্ন ইনস্টিটিউটে দীপুর দাপট, নেপথ্যে পরিচালক নাসির উদ্দীন ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুইদিনে ডিএমপির ৩৫১২ মামলা বন্যার্ত কৃষকদের বীজ বিতরণে অনিয়ম সহ্য করা হবে না: কৃষিমন্ত্রী মেধার সঙ্গে দেশপ্রেমের সমন্বয় ঘটাতে হবে: ডিএসসিসি প্রশাসক

রাজবাড়ীতে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

রাজবাড়ী প্রতিনিধি    ১৫ অক্টোবর ২০২৫, ০২:৩৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীতে মাশকালাই চাষে আধুনিক উৎপাদন কলাকৌশল ও পুষ্টিমান বিষয়ক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ শেষে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়।

বুধবার (১৫ অক্টোবর) সকালে রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে মাদারীপুর আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাল গবেষণা কেন্দ্র, ঈশ্বরদী (বিএআরআই) এর পরিচালক ড. মো. মাজহারুল আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. শহিদুল ইসলাম, এবং ফরিদপুর সরেজমিন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাহমুদুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুর আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্র (বিএআরআই) এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. সেলিম আহমেদ।

বক্তারা বলেন, “মাশকালাই ডাল প্রোটিন, ফাইবার, আয়রন ও ভিটামিন–বি সমৃদ্ধ। এটি হজমশক্তি বৃদ্ধি করে, বলবর্ধক হিসেবে কাজ করে, হৃদযন্ত্র সুস্থ রাখে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে।”

দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৬০ জন কৃষক–কৃষাণীর মাঝে চার্জার স্প্রে মেশিন, বীজ সংরক্ষণের ড্রাম এবং বীজ শুকানোর জন্য ত্রিপল বিনামূল্যে বিতরণ করা হয়।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
চুরির ‘মামলায়’ তওবা করে মাদক মামলায় গ্রেপ্তার
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
পোল্ট্রি শিল্পকে আরও শক্তিশালী ও টেকসই করা হবে: প্রতিমন্ত্রী টুকু
ছবি: সংগৃহীত
জাল দলিলে নামজারির চেষ্টা বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা