• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কড়া হুঁশিয়ারি ইরানের ফেসবুকে পোস্ট, ২৮ বিচারককে কারণ দর্শানোর নোটিশ ইরানের সর্ববৃহৎ অ্যালুমিনিয়াম ও পেট্রোকেমিক্যাল স্থাপনায় বিমান হামলা পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রস্তাব ট্রাম্পের নজরে, যেকোনো সময় বড় ঘোষণা পুলিশের ৮ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ট্রাম্পের হুমকির পর যুক্তরাষ্ট্রে সাইবার হামলা চালাচ্ছে ইরান ট্রাম্পের আলটিমেটাম পেছানোর অনুরোধ পাকিস্তান প্রধানমন্ত্রীর ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার স্পিকার, দেখবেন সংসদের কার্যক্রম হরমুজ প্রণালি খোলার প্রস্তাবে জাতিসংঘে চীন ও রাশিয়ার ভেটো

বাঁশখালীতে অপহরণের ১৬ ঘন্টা পর শিশু উদ্ধার গ্রেফতার ১

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ১৫ অক্টোবর ২০২৫, ১১:৪৫ এ.এম.
ছবি: ভিওডি বাংলা

চট্টগ্রামের বাঁশখালীতে অপহরণের ১৬ ঘণ্টার পর পাঁচ মাস বয়সী শিশু আদিয়াতকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত এক নারীকে আটক করা হয়। 

আটক রোবাইদা সুলতানা তানজু চন্দনাইশ উপজেলার মুরাদবাদ এলাকার বাসিন্দা নাজিম উদ্দীনের স্ত্রী।

পুলিশ জানায়, ১৩ অক্টোবর দুপুরে বাঁশখালীর ছনুয়া এলাকায় প্রতিবেশী রিদুয়ান কৌশলে মনজুর আলমের পাঁচ মাস বয়সী ছেলে আদিয়াতকে কোলে নিয়ে অপহরণ করে। শিশুটির বাবা খোঁজাখুঁজির পর না পেয়ে বাঁশখালী থানায় মামলা দায়ের করেন।

মামলার পর পুলিশ তথ্যপ্রযুক্তির সহযোগিতায় মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে চন্দনাইশ উপজেলার মুরাদাবাদ এলাকা থেকে চন্দনাইশ থানা পুলিশের সহায়তায় শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় রোবাইদা সুলতানা তানজু (২৮) নামে এক নারীকে আটক করা হয়।

বিষয়টি নিয়ে সন্ধ্যায় বাঁশখালী থানায় সাংবাদিকদের ব্রিফিংয়ে করেন, আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার সোহানুর রহমান সোহাগের ও বাঁশখালী থানার অফিসার ইন্চার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম।

জিজ্ঞাসাবাদে রোবাইদা সুলতানা তানজু পুলিশকে জানান, তিনি রিদুয়ান ও  আলমগীরের কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকায় শিশুটিকে ক্রয় করেছিলেন। 

তথ্যপ্রযুক্তির সহায়তা ও টিমওয়ার্কের মাধ্যমে মাত্র ১৬ ঘণ্টার মধ্যে অপহৃত শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছি। শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত রিদোয়ানসহ অন্যান্যদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।


ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২০ মিনিটের ঝড়-শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
২০ মিনিটের ঝড়-শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
একদিনেই ভাইরাল তাজুর ১ মিলিয়ন ফলোয়ার ফেসবুক পেইজ
একদিনেই ভাইরাল তাজুর ১ মিলিয়ন ফলোয়ার ফেসবুক পেইজ
পাবনায় পৈতৃক বাড়িতে সুচিত্রা সেনের ৯৫তম জন্মবার্ষিকী পালিত
পাবনায় পৈতৃক বাড়িতে সুচিত্রা সেনের ৯৫তম জন্মবার্ষিকী পালিত