• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কড়া হুঁশিয়ারি ইরানের ফেসবুকে পোস্ট, ২৮ বিচারককে কারণ দর্শানোর নোটিশ ইরানের সর্ববৃহৎ অ্যালুমিনিয়াম ও পেট্রোকেমিক্যাল স্থাপনায় বিমান হামলা পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রস্তাব ট্রাম্পের নজরে, যেকোনো সময় বড় ঘোষণা পুলিশের ৮ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ট্রাম্পের হুমকির পর যুক্তরাষ্ট্রে সাইবার হামলা চালাচ্ছে ইরান ট্রাম্পের আলটিমেটাম পেছানোর অনুরোধ পাকিস্তান প্রধানমন্ত্রীর ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার স্পিকার, দেখবেন সংসদের কার্যক্রম হরমুজ প্রণালি খোলার প্রস্তাবে জাতিসংঘে চীন ও রাশিয়ার ভেটো

কুড়িগ্রামে বিএনপির বিতর্কিত কমিটি সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল

কুড়িগ্রাম প্রতিনিধি    ১৪ অক্টোবর ২০২৫, ০৭:০৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভোগডাঙা ইউনিয়ন কমিটিতে ফ্যাসিস্টের দোসর ও মাদক ব্যবসায়ীদের স্থান দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ভোগডাঙা ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। নব কমিটিতে দ্রূত সংস্কার, পদ পরিবর্তন ও  সুষ্ঠু  শ্রেনি বিন্যাস করার দাবি জানান নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকালে বিক্ষোভ মিছিল শেষে সদর উপজেলা নির্বাহী কার্যালয়ে  প্রতিবাদ সভার আয়োজন করেন নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ মাহবুবুর রহমান,ভোগডাঙা ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মোঃ নৈমুদ্দিন সরকার,সাবেক সাধারন সম্পাদক মোঃ মোনাব আলী মেম্বার,সাবেক যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ জিল্লুর সরকার।ছাত্রলের সাবেক সভাপতি মোঃ আব্দুল মালেকসহ অনান্যরা।

বক্তব্যে বক্তারা বলেন, যাদের অত্যাচার, ভয়ে বিগত ফ্যাসিস্ট সরকারের সময় ঘর ছাড়া ছিলাম আজ তারাই আমাদের ইউনিয়ন বিএনপি'র নেতা।খুব দুঃখ হয়।যারা মাদক ব্যবসায়ী তারাই এখন কমিটিতে স্থান পাচ্ছে।আমরা এর তীব্র নিন্দা জানাই।সেই সাথে আমাদের ৪ দাবী মেনে নেয়ার আহবান জানিয়ে বক্তারা বলেন,এক যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল গণি ও দুই নং যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল মালেকসহ মোট ৫. পাচজনকে সাইনিং পাওয়ার প্রদান করা।রাজনৈতিক ইতিহাস, শিক্ষাগত যোগ্যতা, ত্যাগী, পেশাগত যোগ্যতা ও ব্যক্তি কেন্দ্রিক গ্রহন যোগ্যতার উপর নির্ভর করে নতুন ভাবে পদবিন্যাস করা।বিগত দিনে হামলা মামলা ও নির্যাতনে স্বীকার বিএনপির আদর্শ পুষ্ট বাদ পড়া নেতা কর্মীদের কে কমিটিতে অর্ন্তভুক্ত করা। বির্তকিত ব্যাক্তি যেমন, মাদক ব্যবসায়ি, মাদক মামলার আসামী ছিনতাইকারী কারী সহ পদধারী ফ্যাসিস্টদের কে কমিটি থেকে সাময়িক ভাবে অর্ন্তভুক্তি না করার দাবি জানান বক্তারা।

এ বিষয়ে সদর উপজেলা বিএনপির আহবায়ক মাহবুবার রহমান বলেন,  আমরা অভিযোগ পেয়েছি বিষয়টি গুরুত্বরের সাথে দেখছি,দ্রূত সমাধানের চেষ্টা করা হবে। 

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২০ মিনিটের ঝড়-শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
২০ মিনিটের ঝড়-শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
একদিনেই ভাইরাল তাজুর ১ মিলিয়ন ফলোয়ার ফেসবুক পেইজ
একদিনেই ভাইরাল তাজুর ১ মিলিয়ন ফলোয়ার ফেসবুক পেইজ
পাবনায় পৈতৃক বাড়িতে সুচিত্রা সেনের ৯৫তম জন্মবার্ষিকী পালিত
পাবনায় পৈতৃক বাড়িতে সুচিত্রা সেনের ৯৫তম জন্মবার্ষিকী পালিত