• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

কারাগারের একই কক্ষে সালমান-আনিসুল

আদালত প্রতিবেদক    ১৪ অক্টোবর ২০২৫, ০৫:৫৮ পি.এম.
ফাইল ছবি

চব্বিশের জুলাই আন্দোলনে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও এমপিসহ ৯০ জন বর্তমানে ঢাকার কেরানীগঞ্জের বিশেষ কারাগারে বন্দী রয়েছেন। এর মধ্যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান একই কক্ষে অবস্থান করছেন বলে জানা গেছে।

কেরানীগঞ্জ কারাগারের সহকারী কারা মহাপরিদর্শক মো. জান্নাত-উল ফরহাদ জানান, বর্তমানে সেখানে থাকা বিশেষ বন্দিদের মধ্যে ৭০ জন ডিভিশনপ্রাপ্ত।

কারাগার সূত্র জানায়, বিশেষ বন্দিদের তিনটি পৃথক ভবনে রাখা হয়েছে। প্রতিটি ভবনের বন্দিরা অন্য ভবনের বন্দিদের সঙ্গে দেখা বা যোগাযোগ করতে পারেন না।

সূত্র আরও জানায়, গ্রেপ্তার হওয়া সাবেক মন্ত্রী ও এমপিরা এখন কারাবিধি মেনে চলছেন এবং তুলনামূলকভাবে সংযত সময় কাটাচ্ছেন। তারা নিজেদের মধ্যে আলোচনা করেন, নামাজ পড়েন, বই-পত্রিকা পড়েন এবং ভবনের নিচে হাঁটাহাঁটি করেন।

তবে শুরুতে তারা বেশ খোশ মেজাজে থাকলেও বর্তমানে কারা কর্তৃপক্ষের কড়া নজরদারির মধ্যে রয়েছেন। বিশেষ বন্দিদের মোবাইল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। মাসে দু’বার শুধুমাত্র নিকটাত্মীয়— স্ত্রী, সন্তান, পুত্রবধূ, বাবা-মা বা ভাই-বোনদের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হয়।

এক পর্যায়ে কয়েকজন বিশেষ বন্দী কারাগারের ভেতরে গাছ লাগিয়ে পরিচর্যা করার আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে কারা কর্তৃপক্ষ সে অনুমতি দেয়নি।

অন্যদিকে একই কারাগারে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ আরও কয়েকজন প্রভাবশালী বন্দী তুলনামূলকভাবে নজরদারির বাইরে আছেন বলে জানা গেছে।

বিশেষ কারাগারে থাকা উল্লেখযোগ্য বন্দীরা
সাবেক মন্ত্রী ও এমপিদের মধ্যে রয়েছেন আনিসুল হক, সালমান এফ রহমান, ফরহাদ হোসেন, টিপু মুনশি, আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, কামরুল ইসলাম, নুরুল ইসলাম সুজন, নুরুজ্জামান আহমেদ, কামাল আবদুল নাসের চৌধুরী, এবি তাজুল ইসলাম, আতিকুল ইসলাম, শামসুল হক টুকু, দীপংকর তালুকদার, ডা. এনামুর রহমান, মাহবুব আলী, জাকির হোসেন, আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, জাহিদ হাসান শামীম, আবুল কালাম আজাদ, মো. শহিদুজ্জামান সরকার, সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া এবং ডিবির সাবেক কর্মকর্তা জাবেদ ইকবাল।

উল্লেখ্য, গত বছরের আগস্টে নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে একসাথে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

ভিওডি বাংলা/ এমপি/ এমএইচপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামিন পাননি অধ্যাপক আবুল বারকাত
হত্যা মামলা জামিন পাননি অধ্যাপক আবুল বারকাত
বিচার বিভাগে সৃষ্টি হলো ৮২ স্থায়ী লিগ্যাল এইড পদ
বিচার বিভাগে সৃষ্টি হলো ৮২ স্থায়ী লিগ্যাল এইড পদ
এবার প্রতারণা মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি
এবার প্রতারণা মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি