• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কড়া হুঁশিয়ারি ইরানের ফেসবুকে পোস্ট, ২৮ বিচারককে কারণ দর্শানোর নোটিশ ইরানের সর্ববৃহৎ অ্যালুমিনিয়াম ও পেট্রোকেমিক্যাল স্থাপনায় বিমান হামলা পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রস্তাব ট্রাম্পের নজরে, যেকোনো সময় বড় ঘোষণা পুলিশের ৮ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ট্রাম্পের হুমকির পর যুক্তরাষ্ট্রে সাইবার হামলা চালাচ্ছে ইরান ট্রাম্পের আলটিমেটাম পেছানোর অনুরোধ পাকিস্তান প্রধানমন্ত্রীর ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার স্পিকার, দেখবেন সংসদের কার্যক্রম হরমুজ প্রণালি খোলার প্রস্তাবে জাতিসংঘে চীন ও রাশিয়ার ভেটো

রাজবাড়ীতে ইউপি সদস্যকে হত্যার চেষ্টা, থানায় অভিযোগ

রাজবাড়ী প্রতিনিধি    ১৪ অক্টোবর ২০২৫, ০৫:৫৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীতে সাইদুর রহমান মোস্তাক নামে এক ইউপি সদস্যকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জীবননাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে পুলিশ সুপার কার্যালয়, রাজবাড়ী সদর থানা ও সেনাক্যাম্পে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ইউপি সদস্য।

অভিযুক্তরা হলো, উজানচর ইউনিয়নের লাল স্কুল এলাকার আলাউদ্দিন মৃধার ছেলে সুজন মৃধা (৩৮) ও একই ইউনিয়নের ময়েজউদ্দিন মোল্লা পাড়ার মৃত সোবাহান মোল্লার ছেলে মানিক মোল্লা (৩৫)।

অভিযোগ সূত্রে জানাগেছে, খানখানাপুর ইউনিয়ন ডিগ্রীরচর চাঁদপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় ইউপি সদস্য সাইদুর রহমান মোস্তাক (৫০) দীর্ঘদিন ধরে সামাজিক নানা বিষয়ে প্রতিবেশী সুজন মৃধা ও মানিক মোল্লার সঙ্গে বিরোধে জড়িয়ে আছেন। এর জেরে তাঁকে হত্যার পরিকল্পনা করে আসছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগে আরও বলা হয়েছে, মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টার দিকে সাইদুর রহমান তাঁর কলাবাগানে ট্রাক্টর দিয়ে জমি চাষ করাচ্ছিলেন। এ সময় সুজন ও মানিক মোটরসাইকেলযোগে সেখানে এসে তাঁকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র লোড করতে থাকে। বিষয়টি দেখে ট্রাক্টরচালক তাঁকে সতর্ক করলে তিনি চিৎকার শুরু করেন। পরে তাঁর পরিবারের সদস্য ও আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ সময় ঘটনাটি প্রত্যক্ষ করেছেন সাইদুর রহমানের স্ত্রী শারমিন সুলতানা, স্থানীয় বাসিন্দা রেনু বেগম ও রলি বেগমসহ একাধিক ব্যক্তি।

এ বিষয়ে অভিযোগকারী সাইদুর রহমান বলেন, “আমাকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করা হয়েছে। এখনো আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। থানায় লিখিত অভিযোগ দিয়েছি, প্রশাসনের কাছে বিচার চাই।”

এ ঘটনায় রাজবাড়ী সদর থানার  অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, "এ বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।"

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২০ মিনিটের ঝড়-শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
২০ মিনিটের ঝড়-শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
একদিনেই ভাইরাল তাজুর ১ মিলিয়ন ফলোয়ার ফেসবুক পেইজ
একদিনেই ভাইরাল তাজুর ১ মিলিয়ন ফলোয়ার ফেসবুক পেইজ
পাবনায় পৈতৃক বাড়িতে সুচিত্রা সেনের ৯৫তম জন্মবার্ষিকী পালিত
পাবনায় পৈতৃক বাড়িতে সুচিত্রা সেনের ৯৫তম জন্মবার্ষিকী পালিত