• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কড়া হুঁশিয়ারি ইরানের ফেসবুকে পোস্ট, ২৮ বিচারককে কারণ দর্শানোর নোটিশ ইরানের সর্ববৃহৎ অ্যালুমিনিয়াম ও পেট্রোকেমিক্যাল স্থাপনায় বিমান হামলা পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রস্তাব ট্রাম্পের নজরে, যেকোনো সময় বড় ঘোষণা পুলিশের ৮ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ট্রাম্পের হুমকির পর যুক্তরাষ্ট্রে সাইবার হামলা চালাচ্ছে ইরান ট্রাম্পের আলটিমেটাম পেছানোর অনুরোধ পাকিস্তান প্রধানমন্ত্রীর ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার স্পিকার, দেখবেন সংসদের কার্যক্রম হরমুজ প্রণালি খোলার প্রস্তাবে জাতিসংঘে চীন ও রাশিয়ার ভেটো

বাউল ও গীতিকার আব্দুস সালামের পাশে জেলা প্রশাসন

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি    ১৪ অক্টোবর ২০২৫, ০৫:১৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

মানবিক সহায়তা ও খোঁজখবর নিলেন নেত্রকোণার নবাগত ডিসি মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।

দেশবরেণ্য বাউল কবি ও গীতিকার আব্দুস সালাম সরকার গত আড়াই মাস ধরে পা ভেঙে শয্যাশায়ী অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এক সময়ের জনপ্রিয় এই শিল্পীর মানবিক কষ্টের খবর সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নজরে আসে প্রশাসনের শীর্ষ পর্যায়ে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) এই শিল্পীকে দেখতে কেন্দুয়া উপজেলার নিজ বাসায় ছুটে যান নেত্রকোণার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। তিনি বাউল সালাম সরকারের খোঁজখবর নেন, তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন এবং চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইমদাদুল হক তালুকদার, স্থানীয় সাংবাদিক, শিল্পী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। জেলা প্রশাসকের এমন মানবিক উপস্থিতিতে আবেগাপ্লুত হয়ে পড়েন শিল্পী ও তাঁর পরিবার।

সঙ্গীতজীবনে বাউল সালাম সরকার লিখেছেন ও গেয়েছেন অসংখ্য হৃদয়ছোঁয়া গান। তাঁর সৃষ্টি “জীবন মানেই যন্ত্রণা”,সহ বহু জনপ্রিয় গান গ্রামীণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে।

সালাম সরকার জীবনের গভীর উপলব্ধি থেকে লেখা তাঁর গান সমাজ, প্রেম, বেদনা ও মানবিকতার প্রতিচ্ছবি তুলে ধরে। সাম্প্রতিক দুর্ঘটনায় পা ভেঙে চলাফেরা করতে না পারায় তিনি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।

স্থানীয় সাংস্কৃতিক মহল বলছে, জেলা প্রশাসকের এমন আন্তরিক পদক্ষেপ কেবল একজন শিল্পীর পাশে দাঁড়ানোই নয়, এটি সংস্কৃতি ও মানবতার প্রতি রাষ্ট্রের দায়িত্ববোধেরও দৃষ্টান্ত। 

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২০ মিনিটের ঝড়-শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
২০ মিনিটের ঝড়-শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
একদিনেই ভাইরাল তাজুর ১ মিলিয়ন ফলোয়ার ফেসবুক পেইজ
একদিনেই ভাইরাল তাজুর ১ মিলিয়ন ফলোয়ার ফেসবুক পেইজ
পাবনায় পৈতৃক বাড়িতে সুচিত্রা সেনের ৯৫তম জন্মবার্ষিকী পালিত
পাবনায় পৈতৃক বাড়িতে সুচিত্রা সেনের ৯৫তম জন্মবার্ষিকী পালিত