• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

এরদোয়ান ধূমপান ছাড়ার পরামর্শ দিলেন মেলোনিকে

আন্তর্জাতিক ডেস্ক    ১৪ অক্টোবর ২০২৫, ০৪:৩১ পি.এম.
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার স্থায়ী যুদ্ধবিরতি আলোচনার জন্য সোমবার (১৩ অক্টোবর) মিসরে আন্তর্জাতিক নেতারা বৈঠকে অংশ নেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও ছিলেন এই বৈঠকে। 

বৈঠকের ফাঁকে অনানুষ্ঠানিক আলাপে এরদোয়ান মেলোনিকে বলেন, “আমি আপনাকে বিমান থেকে নামতে দেখেছি। আপনাকে দেখতে ভালো লেগেছে। কিন্তু আপনাকে ধূমপান ছাড়াতে হবে।”

মেলোনি হেসে জবাব দেন, “আমি জানি, আমি জানি, আমি কাউকে মারতে চাই না।” তবে ধূমপান ছাড়বেন কি না, তা স্পষ্ট করেননি। পাশে দাঁড়ানো ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এই মুহূর্তে মন্তব্য করেন, “এটি অসম্ভব।” তারপরই তারা সবাই হাসাহাসিতে মেতে ওঠেন।

এক সাক্ষাৎকারে মেলোনি স্বীকার করেছেন, তিনি ধূমপান করেন এবং এটি বিভিন্ন বিশ্বনেতার সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করেছে। বিশেষ করে তিউনিশিয়ার প্রেসিডেন্ট কাইস সাঈদের সঙ্গে তার সম্পর্কের ক্ষেত্রে এটি কাজে এসেছে।

এরদোয়ান ধূমপানমুক্ত তুরস্ক গড়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি এই উদ্যোগের মাধ্যমে তুরস্কের পরবর্তী প্রজন্মকে ধূমপান থেকে বিরত রাখতে চান।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!