• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কড়া হুঁশিয়ারি ইরানের ফেসবুকে পোস্ট, ২৮ বিচারককে কারণ দর্শানোর নোটিশ ইরানের সর্ববৃহৎ অ্যালুমিনিয়াম ও পেট্রোকেমিক্যাল স্থাপনায় বিমান হামলা পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রস্তাব ট্রাম্পের নজরে, যেকোনো সময় বড় ঘোষণা পুলিশের ৮ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ট্রাম্পের হুমকির পর যুক্তরাষ্ট্রে সাইবার হামলা চালাচ্ছে ইরান ট্রাম্পের আলটিমেটাম পেছানোর অনুরোধ পাকিস্তান প্রধানমন্ত্রীর ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার স্পিকার, দেখবেন সংসদের কার্যক্রম হরমুজ প্রণালি খোলার প্রস্তাবে জাতিসংঘে চীন ও রাশিয়ার ভেটো

শিক্ষকদের উপর হামলা প্রতিবাদে

তাড়াশে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

চলনবিল (সিরাজগঞ্জ) প্রতিনিধি    ১৪ অক্টোবর ২০২৫, ০২:৩৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ঢাকায় আন্দোলনরত বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের উপর সাউন্ড গ্রেনেড হামলা, অবৈধ গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সর্বস্তরের শিক্ষক- কর্মচারী।

মঙ্গলবার ( ১৪ অক্টোবর) সকালে  তাড়াশ ডিগ্রী কলেজ মাঠে সকাল থেকে উপজেলার বিভিন্ন  বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- কর্মচারীরা জড়ো হতে থাকে। পরে সকাল ১১ ঘটিকায় ডিগ্রী কলেজ থেকে এক বিক্ষোভ র‌্যালী বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে বক্তব্য রাখেন, তাড়াশ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. জাফর ইকবাল, তাড়াশ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মেহেরুল ইসলাম বাদল, মো. আবুল বাশার, মাটিয়ামালিপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়নুল আবেদীন মাহমুদ, গুল্টাবাজার এম মুনসুর আলী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মজিবর রহমান প্রমূখ।

এ সময় আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের উপর সাউন্ড গ্রেনেড হামলা, অবৈধ গ্রেফতার ও নির্যাতনের নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তরা বলেন, এই আন্দোলন আমাদের অস্তিত্বের প্রশ্নে পরিণত হয়েছে। 

দাবি মানা না হলে আন্দোলন চলবে এবং আরও তীব্র হবে। শিক্ষকদের মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া বৃদ্ধি করতে হবে। শিক্ষকদের যৌক্তিক দাবী দাওয়া মেনে নিয়ে দ্রুত প্রজ্ঞাপন জারি করার আহবান জানান তাঁরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের নিকট স্মারকলিপি জমা দেন।


ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২০ মিনিটের ঝড়-শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
২০ মিনিটের ঝড়-শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
একদিনেই ভাইরাল তাজুর ১ মিলিয়ন ফলোয়ার ফেসবুক পেইজ
একদিনেই ভাইরাল তাজুর ১ মিলিয়ন ফলোয়ার ফেসবুক পেইজ
পাবনায় পৈতৃক বাড়িতে সুচিত্রা সেনের ৯৫তম জন্মবার্ষিকী পালিত
পাবনায় পৈতৃক বাড়িতে সুচিত্রা সেনের ৯৫তম জন্মবার্ষিকী পালিত