{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ফাইনালের ১ দিন আগে দুধ দিয়ে গোসল করে আর্জেনটিনায় যোগ দিলেন দুই ব্রাজিল সমর্থক গণভোট ব্যর্থ হলে সরকারও ব্যর্থ হয়ে যাবে: শফিকুর রহমান মালয়েশিয়ায় ৬ বাংলাদেশি গ্রেপ্তার, ৩১ পাসপোর্ট জব্দ তত্ত্বাবধায়ক সরকারের পুরোনো ফর্মুলা চলবে না: আখতার হোসেন ঠাকুরগাঁও-পঞ্চগড়ের বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক জাতীয় এআই নীতি প্রণয়ন করছে বাংলাদেশ: আইসিটি মন্ত্রী বার্ন ইনস্টিটিউটে দীপুর দাপট, নেপথ্যে পরিচালক নাসির উদ্দীন ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুইদিনে ডিএমপির ৩৫১২ মামলা বন্যার্ত কৃষকদের বীজ বিতরণে অনিয়ম সহ্য করা হবে না: কৃষিমন্ত্রী মেধার সঙ্গে দেশপ্রেমের সমন্বয় ঘটাতে হবে: ডিএসসিসি প্রশাসক

শিবচরে ছাত্রদলের দুই নেতা সড়ক দুর্ঘটনায় নিহত

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি    ১৪ অক্টোবর ২০২৫, ১২:৫৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

মাদারীপুরের শিবচরের ছাত্রদলের দুই নেতা সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। 

সোমবার (১৪ অক্টোবর) রাত আনুমানিক ১১:৩০ টার সময়ে মুন্সিগঞ্জ জেলার আব্দুল্লাহপুর বাজার সংলগ্ন এলাকার যাত্রী ছাউনির নিকটে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শিবচর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রোমান আহমেদ(২১) এবং পাঁচ্চর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী মুজিবুল হক দুর্জয়(২২)। নিহত রোমান আহমেদ পূর্ব শামাইল মৃধা কান্দির তোতা মৃধার ছেলে এবং অপরজন বাহাদুরপুর এলাকার শামসুল হক মিয়ার ছেলে।

সূত্রে জানা গেছে, তারা মোটরসাইকেলে করে ঢাকা থেকে শিবচর ফিরছিলেন।পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই রোমান আহমেদ  নিহত হয় এবং গুরুতর আহত দুর্জয়কে ঢাকা নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে শোকের আবহ বিরাজ করে।

শিবচর উপজেলা ছাত্রদলের সংগ্রামী সভাপতি ইমতিয়াজ আহমেদ (তুরাগ) খান এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে। নিহত ছাত্রদলের দুই নেতার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

স্থানীয়রা জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই পুলিশ ও এলাকাবাসী মিলে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান। কিন্তু কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করলে শিবচরে পাঠানোর তড়িৎ ব্যবস্থা গ্রহণ করা হয়। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। 

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জহিরুল ইসলাম দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ফাইনালের ১ দিন আগে দুধ দিয়ে গোসল করে আর্জেনটিনায় যোগ দিলেন দুই ব্রাজিল সমর্থক
ছবি: সংগৃহীত
বিশ্ববিদ্যালয়কে আরো বাস্তবমুখী জ্ঞান বিতরণ করতে হবে: ইউজিসি চেয়ারম্যান
ছবি: সংগৃহীত
চুরির ‘মামলায়’ তওবা করে মাদক মামলায় গ্রেপ্তার