• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সংস্কারের প্রশ্নে জাতীয় ঐক্যে পৌঁছাতে হবে: পরিবেশ উপদেষ্টা

   ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৮ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

সংস্কারের প্রশ্নে জাতীয় ঐক্যে পৌঁছাতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ঐক্য, সংস্কার, নির্বাচন নিয়ে সংলাপে অংশ নেন তিনি। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ এ সংলাপের আয়োজন করে।

পরিবেশ উপদেষ্টা বলেন, ঐক্যের পথ বন্ধুর, সবার মতামত নিয়ে ঐক্যে যেতে হবে, এবং সংস্কারের প্রশ্নে জাতীয় ঐক্যে পৌঁছাতে হবে।

বড় ধরনের পরিবর্তন আনতে তারুণ্যই বড় ভূমিকা রাখবে মন্তব্য করে রিজওয়ানা হাসান, ‘এবার যদি আমরা সংস্কারের প্রশ্নে পিছপা হই, তাহলে রাষ্ট্রের স্থিতিশীলতা আবার পিছিয়ে যাবে।’

সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘তারা (দেশের মানুষ) চান এমন একটি নির্বাচনী ব্যবস্থা, যেখানে তার ভোট দেয়ার অধিকার থাকবে এবং সেই ভোট নির্ধারক হবে। তারা চান জবাবদিহির ব্যবস্থা থাকবে এবং সর্বোপরি তারা চান ক্ষমতার যেন এককেন্দ্রিকরণ না ঘটে।’

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান বলেন, ‘খালি ঐক্যের কথা বললাম কিন্তু প্রতিহতের জন্য প্রস্তুত থাকলাম না–নিয়ন্ত্রণটা ছেড়ে দেবেন না।’

প্রসঙ্গত, ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর সব রাজনৈতিক দলের সমর্থনে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। রাষ্ট্র মেরামতে গঠন করা হয় ১৫টি সংস্কার কমিশন। একদিকে সংস্কার অন্যদিকে রাজনৈতিক দলগুলোর নির্বাচনের তাগাদা–এমন প্রেক্ষাপটে শুরু হয়েছে জাতীয় সংলাপ।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত
মাইলস্টোন ট্র্যাজেডি ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত
১৭ মে দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ ইন্সটিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী
১৭ মে দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ ইন্সটিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী
বগুড়া এয়ারফিল্ড ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করলেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিমান বাহিনী প্রধান
বগুড়া এয়ারফিল্ড ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করলেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিমান বাহিনী প্রধান