• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

বরিশালের বাসা থেকে ঝালকাঠির আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি    ১৪ অক্টোবর ২০২৫, ১১:১১ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

বরিশালের সদর রোডের একটি বাসা থেকে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য শারমিন মৌসুমী কেকার (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

তিনি বরিশাল নগরীর সদর রোড এলাকার হিরণ আহমেদ মিঠুর স্ত্রী এবং ঝালকাঠি পৌর এলাকার চাঁদকাঠি গ্রামের সিকান্দার কবিরের মেয়ে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “সোমবার (১৩ অক্টোবর) রাত ১১টার দিকে কেকার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

তিনি আরও বলেন, “তার কন্যার দাবি, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে। গলার নিচে সামান্য ফুলে থাকলেও শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর কারণ নিয়ে রহস্য সৃষ্টি হওয়ায় ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।”

কেকার মেয়ে দিতান জানান, তার মা দীর্ঘদিন ধরে হৃদরোগসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন এবং সম্প্রতি তার হার্টে দু’টি রিং বসানো হয়।
তিনি বলেন, “সোমবার বিকাল থেকে মা নিজের ঘরে ছিলেন। রাতে কোনো সাড়া না পেয়ে রুমে ঢুকে দেখি তিনি মারা গেছেন।”

পুলিশ জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন আসা পর্যন্ত অপেক্ষা করা হচ্ছে।

ভিওডি বাংলা-মো. মাহিন খান/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার