• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কড়া হুঁশিয়ারি ইরানের ফেসবুকে পোস্ট, ২৮ বিচারককে কারণ দর্শানোর নোটিশ ইরানের সর্ববৃহৎ অ্যালুমিনিয়াম ও পেট্রোকেমিক্যাল স্থাপনায় বিমান হামলা পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রস্তাব ট্রাম্পের নজরে, যেকোনো সময় বড় ঘোষণা পুলিশের ৮ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ট্রাম্পের হুমকির পর যুক্তরাষ্ট্রে সাইবার হামলা চালাচ্ছে ইরান ট্রাম্পের আলটিমেটাম পেছানোর অনুরোধ পাকিস্তান প্রধানমন্ত্রীর ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার স্পিকার, দেখবেন সংসদের কার্যক্রম হরমুজ প্রণালি খোলার প্রস্তাবে জাতিসংঘে চীন ও রাশিয়ার ভেটো

১৬ বছর পর সুষ্ঠু নির্বাচন হবে বাংলাদেশে: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ১৪ অক্টোবর ২০২৫, ১০:০৮ এ.এম.
ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস- ছবি: সংগৃহীত

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন গত ১৬ বছরের মধ্যে বাংলাদেশের প্রথম সুষ্ঠু নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস।

সোমবার (১৩ অক্টোবর) ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে ওয়ার্ল্ড ফুড ফোরামের (ডব্লিউএফএফ) এক অনুষ্ঠানের সাইডলাইনে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

বৈঠকে প্রেসিডেন্ট লুলা ড. ইউনুসকে কপ৩০ সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, ২০২৫ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশের সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকায় হয়তো তিনি উপস্থিত থাকতে পারবেন না।   

ড. ইউনুস বলেন, “এই নির্বাচন বাংলাদেশের জন্য একটি বাস্তব ও ঐতিহাসিক মুহূর্ত হতে যাচ্ছে। কারণ এটি হবে গত ১৬ বছরের মধ্যে প্রথম সুষ্ঠু নির্বাচন। পূর্ববর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলো ছিল ভুয়া ও কারচুপিপূর্ণ।”

তিনি বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও বাণিজ্য সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি প্রেসিডেন্ট লুলাকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। আমন্ত্রণ গ্রহণ করে প্রেসিডেন্ট লুলা ফেব্রুয়ারির মধ্যে সফরের আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে লুলা বলেন, ব্রাজিল সার্বজনীন স্বাস্থ্যসেবা প্রদানে তাদের অভিজ্ঞতা ভাগ করতে চায় এবং বাংলাদেশের সামাজিক ব্যবসা ও ক্ষুদ্রঋণ মডেল থেকে শেখার আগ্রহী। জবাবে ড. ইউনুস বলেন, “এটি সত্যিই দারুণ হবে।”

বৈঠকের এক পর্যায়ে দুই নেতা ফুটবল নিয়ে হাস্যরসাত্মক আলাপেও মেতে ওঠেন। ড. ইউনুস বলেন, “বাংলাদেশের প্রতিটি গ্রামেই ব্রাজিল সমর্থক রয়েছে।”

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই দিনের সফরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দিল্লীতে
দুই দিনের সফরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দিল্লীতে
মির্জা ফখরুলের নেতৃত্বে চীন সফরে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল
মির্জা ফখরুলের নেতৃত্বে চীন সফরে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল
খেলাধুলা পার্বত্য অঞ্চলের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতিকে আরও সুদৃঢ় করবে
মন্ত্রী দীপেন দেওয়ান খেলাধুলা পার্বত্য অঞ্চলের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতিকে আরও সুদৃঢ় করবে