• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এ বছর হচ্ছে না বিজিবি-বিএসএফ’র বৈঠক

   ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:০৯ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও ভারতের বিএসএফের মহাপরিচালক পর্যায়ের চলতি বছরের বৈঠকটি বাতিল হয়েছে। শুক্রবার বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট বিএসএফের এক কর্মকর্তা ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে এ তথ্য জানিয়েছেন।

বিএসএফের ওই কর্মকর্তা জানিয়েছেন, উচ্চপর্যায়ের বৈঠক না হলেও, উভয় পক্ষের মধ্যম সারির কর্মকর্তাদের মধ্যে নিয়মিত বৈঠক হচ্ছে। এবারের বৈঠকটি ভারতের দিল্লিতে হওয়ার কথা ছিল।

বছরে দুইবার বিজিবি ও বিএসএফের মহাপরিচালক বৈঠকে মিলিত হন। এতে উভয় পক্ষের স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, মাদক বিরোধীসহ অন্যান্য সংস্থার কর্মকর্তারাও উপস্থিত থাকেন। যদিও এটি একটি রুটিন বৈঠক। তবে এবারের বৈঠকটি আলাদাভাবে গুরুত্বপূর্ণ ছিল। কারণ গত ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বিজিবি-বিএসএফের মহাপরিচালক পর্যায়ে আর কোনো সংলাপ হয়নি।

গত নভেম্বরে বৈঠকটি হওয়ার কথা থাকলেও বাংলাদেশ এটি পিছিয়ে দেওয়ার অনুরোধ জানায়। এরপর নতুন করে আর তারিখ নির্ধারণ করা হয়নি। যেহেতু এ বছরের মাত্র চারদিন বাকি আছে। তাই ২০২৪ সালে বৈঠক হওয়ার আর কোনো সম্ভাবনা নেই।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে ওই বিএসএফ কর্মকর্তা বলেছেন, নতুন তারিখ এখনো ঠিক না হওয়ায় এ বছর আর বৈঠকটি হচ্ছে না। গত মাসে বৈঠক স্থগিতের পর, ডিসেম্বরে এটি আয়োজন নিয়ে আলোচনা হয়। তবে আলোচনা ফলপ্রসূ হয়নি।

তিনি বলেন, সীমান্তে বিজিবি-বিএসএফের সদস্যদের মধ্যে কিছু বিষয় নিয়ে সমস্যা আছে। কিন্তু এগুলো ছোট। যেগুলো সমাধান করা যাবে না, সেগুলো দুই বাহিনীর প্রধানের বৈঠকে তোলা হবে। তবে এই মুহূর্তে তাদের বৈঠক না হলেও, বিষয়টিকে আমরা বড় করে দেখছি না। কারণ মধ্যমসারির কর্মকর্তাদের মধ্যে নিয়মিত বৈঠক হচ্ছে।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত
মাইলস্টোন ট্র্যাজেডি ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত
১৭ মে দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ ইন্সটিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী
১৭ মে দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ ইন্সটিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী
বগুড়া এয়ারফিল্ড ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করলেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিমান বাহিনী প্রধান
বগুড়া এয়ারফিল্ড ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করলেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিমান বাহিনী প্রধান