• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কড়া হুঁশিয়ারি ইরানের ফেসবুকে পোস্ট, ২৮ বিচারককে কারণ দর্শানোর নোটিশ ইরানের সর্ববৃহৎ অ্যালুমিনিয়াম ও পেট্রোকেমিক্যাল স্থাপনায় বিমান হামলা পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রস্তাব ট্রাম্পের নজরে, যেকোনো সময় বড় ঘোষণা পুলিশের ৮ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ট্রাম্পের হুমকির পর যুক্তরাষ্ট্রে সাইবার হামলা চালাচ্ছে ইরান ট্রাম্পের আলটিমেটাম পেছানোর অনুরোধ পাকিস্তান প্রধানমন্ত্রীর ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার স্পিকার, দেখবেন সংসদের কার্যক্রম হরমুজ প্রণালি খোলার প্রস্তাবে জাতিসংঘে চীন ও রাশিয়ার ভেটো

সোহাগ পরিবহনে অভিযান চালিয়ে ১০ হাজার পিচ ইয়াবাসহ ব্যবসায়ী আটক

যশোর প্রতিনিধি    ১৩ অক্টোবর ২০২৫, ০৫:১১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকাগামী সোহাগ পরিবহনে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

শনিবার (১২ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে সদর উপজেলার মনোহরপুর গ্রামের যশোর-মাগুরা মহাসড়কের মেসার্স সিদ্দিক বিশ্বাস ফিলিং স্টেশন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

এসময় মহিবুর রহমান রিমন নামে একজনকে আটক করা হয়। তিনি চট্টগ্রামের সীতাকুণ্ড থানার মাছিজিদ্দা কুমিরা গ্রামের মো. শাহ আলমের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোরের পরিদর্শক নাজমুল হোসেন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১২ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে অভিযান পরিচালনা করা হয়। সদর উপজেলার মনোহরপুর গ্রামের যশোর-মাগুরা মহাসড়কের মেসার্স সিদ্দিক বিশ্বাস ফিলিং স্টেশন এলাকায় সোহাগ পরিবহনের একটি বাস তল্লাশি করা হয়। এ সময় যাত্রী মহিবুর রহমান রিমনের দেহ তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরিদর্শক নাজমুল হোসেন খান আরও জানান, ঘটনাস্থলেই রিমনকে আটক করা হয় এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রিমন চট্টগ্রাম থেকে ইয়াবার চালান এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২০ মিনিটের ঝড়-শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
২০ মিনিটের ঝড়-শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
একদিনেই ভাইরাল তাজুর ১ মিলিয়ন ফলোয়ার ফেসবুক পেইজ
একদিনেই ভাইরাল তাজুর ১ মিলিয়ন ফলোয়ার ফেসবুক পেইজ
পাবনায় পৈতৃক বাড়িতে সুচিত্রা সেনের ৯৫তম জন্মবার্ষিকী পালিত
পাবনায় পৈতৃক বাড়িতে সুচিত্রা সেনের ৯৫তম জন্মবার্ষিকী পালিত