• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
জ্বালানি চ্যালেঞ্জ মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে বাংলাদেশ ঢাকায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে নামছে ডিএমপি বংশালে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে সংসদ অধিবেশনেও দায়িত্বে সচেতন: পত্রিকায় চোখ প্রধানমন্ত্রীর ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ দিন ক্লাস, ৩ দিন অনলাইনে ভুয়া মুক্তিযোদ্ধাদের জাতির সামনে উপস্থাপন করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী দক্ষিণ লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত রাজনীতি মুক্ত ক্রীড়াঙ্গন চান প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল নৌপরিবহনের সকল প্রতিষ্ঠানকে জনবান্ধব করার নির্দেশ মন্ত্রীর

নির্বাচনি প্রচারণায় ‘নেতৃত্ব দেবেন’ তারেক রহমান: আমান

জ্যেষ্ঠ প্রতিবেদক    ১৩ অক্টোবর ২০২৫, ০১:৫৪ পি.এম.
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। ছবি-সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে ত্রয়োদশ সংসদ নির্বাচনে ‘অংশ নিয়ে’ বিএনপির ‘নির্বাচনি প্রচারণায় নেতৃত্ব দেবেন’ বলে জানিয়েছেন আমান উল্লাহ আমান।

সোমবার দুপুরে এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের এই সদস্য কথা বলছিলেন।

আমান বলেন, অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন ২৬ সালের ফেব্রুয়ারি প্রথমার্ধে জাতীয় নির্বাচন হবে… এই নির্বাচন ইনশাল্লাহ হবেই। এই নির্বাচনে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে এসে এই নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং নির্বাচনের প্রচারণায় তিনিই থাকবেন, তিনিই নেতৃত্ব দেবেন।

কোনো দলের নাম না নিয়ে আমান উল্লাহ আমান বলেন, “আজকে বাংলাদেশের নির্বাচন নিয়ে একটি দল ষড়যন্ত্র করছে চক্রান্ত করছে। স্বাধীনতার সময় যাদের বিতর্কিত ভূমিকা ছিল তারা আজকে পিআর পদ্ধতির নামে নির্বাচন বানচাল চেষ্টা করছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, নির্বাচন বানচাল করা যাবে না।”

জামায়াতে ইসলামী, এনসিপিসহ কয়েকটি দল নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি (পিআর) চালুর দাবি জানিয়ে আসছে। কিন্তু বিএনপিসহ কয়েকটি দল এর প্রবল বিরোধিতা করে বর্তমান পদ্ধতিতে সরাসরি ভোট চাইছে।

আমান বলেন, “আজকে বিভিন্ন জায়গায় নির্বা্চন নিয়ে বাঁধার সৃষ্টি করা হচ্ছে এবং বিশেষ বিশেষ সময়ে বিশেষ বিশেষ বক্তব্য রেখে বিশেষ করে বিএনপিকে কটাক্ষ করে বক্তব্য রাখার চেষ্টা করা হচ্ছে। আপনারা দীর্ঘ ১৬ বছরের আন্দোলন দেখেছেন, স্বৈরাচারবিরোধী, এরশাদবিরোধী আন্দোলন দেখেছেন জিয়া পরিবার সবচেয়ে দুর্যোগে-দুর্বিপাকে-দুঃসময়ে জনগণের পাশে ছিল জিয়া পরিবার, জনগণের পাশে ছিলো বিএনপি।”

ফ্যাসিস্ট সরকার পতন আন্দোলনে তারেক রহমানের ভবিষ্যৎবাণী ‘সত্য হয়েছে’ মন্তব্য করে আমান বলেন, “আপনারা দেখবেন যে, তারেক রহমান যে কথাগুলি বলেছিলেন সেই কথাগুলি সত্য হয়েছে। যেমন, দুই একটা উদাহরণ দেব আমি। তিনি বলেছিলেন, দেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে। ফয়সালা কিন্তু রাজপথেই হয়েছে।”

জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ডেমোক্র্যাটিক লীগের উদ্যোগে দলটির প্রয়াত নেতা সাইফুদ্দিন আহমেদ মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়। গণতান্ত্রিক আন্দোলন বিশেষ করে ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সাইফুদ্দিন মনির ভূমিকার কথা স্মরণ করেন আমান উল্লাহ আমান।

দলের সহ সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাসের সঞ্চালনায় আলোচনা সভায় ন্যাশনাল পিপলস পার্টির ফরিদুজ্জামান ফরহাদ, বিএনপির খায়রুল কবির খোকন, সাম্যবাদী দলের সৈয়দ নুরুল ইসলাম, গণদলের এটিএম গোলাম মাওলা চৌধুরী, গ্লোভাল বাংলাদেশীজ এলায়েন্স ফর হিউম্যান রাইটের আহ্বায়ক ও অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ট্রাস্টের চেয়ারম্যান শামসুল আলম লিটন বক্তব্য রাখেন।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আন্দালিব রহমানের মেয়ের বিয়ে
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আন্দালিব রহমানের মেয়ের বিয়ে
নয়াপল্টনে প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপি সংসদ সদস্যদের বৈঠক
নয়াপল্টনে প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপি সংসদ সদস্যদের বৈঠক
প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান
প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান