• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির সড়ক নিরাপত্তায় জবাবদিহিতা ও সমন্বিত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী ‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ ধামরাইয়ে ৪ ভুয়া ডিবি গ্রেপ্তার স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে সরকার বদ্ধপরিকর: আইসিটি মন্ত্রী এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

পাংশায় সাংবাদিকদের সাথে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময়

  পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ:  ১২ অক্টোবর ২০২৫, ০৬:৩৯ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর পাংশায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন রাজবাড়ী জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মো. হারুন-অর রশীদ।

রোববার (১২ অক্টোবর) দুপুরে পাংশা থানা মোড়স্থ উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপি’র সভাপতি বাহারাম সরদার, এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক রইচ উদ্দিন খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনের মনোনয়ন প্রত্যাশী মো. হারুন-অর-রশিদ।

এসময় আরও উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপি’র সভাপতি চাঁদ আলী খান, সাধারণ সম্পাদক শাহ মো. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম আকুলসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

এছাড়াও সভায় পাংশা উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় হারুন-অর রশীদ বলেন, বিএনপি’র প্রতিটি নেতা-কর্মীকে দলীয় ঐক্য অটুট রাখতে হবে। মনোনয়ন যেই পান না কেন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করবো। দল বিচার-বিশ্লেষণ করে যাকে যোগ্য মনে করবে, আমরা দলের স্বার্থে তাকে বিজয়ী করতে মাঠে থাকবো—ইনশাল্লাহ।

সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, আপনারা সমাজের আয়না। সত্য ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের মাধ্যমে গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে কাজ করছেন—এটাই আমাদের অনুপ্রেরণা।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসুস্থ্য নবীন শিক্ষার্থী মুশফিকুর রহমান তুহিন। ছবি: ভিওডি বাংলা
পাবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ
ছবি: ভিওডি বাংলা
নড়াইলে শিশু ধর্ষণ-হত্যা মামলার আসামি ২ দিনের রিমান্ডে
ছবি: ভিওডি বাংলা
সোনাহাট বন্দরে পাথর আমদানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ