• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির সড়ক নিরাপত্তায় জবাবদিহিতা ও সমন্বিত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী ‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ ধামরাইয়ে ৪ ভুয়া ডিবি গ্রেপ্তার স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে সরকার বদ্ধপরিকর: আইসিটি মন্ত্রী এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

রাজারহাটে পুকুরের পানিতে পড়ে শিশু মৃত্যু


প্রকাশ:  ১২ অক্টোবর ২০২৫, ০৬:১৪ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

কুড়িগ্রামের রাজারহাটে ৭২ঘন্টার ব্যবধানে ২শিশু কন্যার পুকরের পানিতে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় দু’টি পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে পড়েছে। 

জানা যায়, উপজেলার উমরমজিদ ইউনিয়নের বালাবান্দি সরকার পাড়া গ্রামের হাফেজ মো. জাকির ওরফে রুবেল মিয়ার মেয়ে ও তৃতীয় শ্রেণির ছাত্রী মোছা. জাকিয়া খাতুন((৯) রোববার(১২অক্টোবর) সকাল ১১টায় মাদরাসা থেকে বাড়ি ফিরে পাশের পুকুরে গোসল করতে যায়। 

কিন্তু গোসল করে আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খুঁজতে যায়। বাড়ির পাশের পুকুরের পানিতে জাকিয়া খাতুনকে ভাসতে দেখে তাকে পানি থেকে তুলে দ্রুত কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক জাকিয়া খাতুনকে মৃত ঘোষনা করেন।

বিষয়টি ওই ইউনিয়নের চেয়ারম্যান আহসানুল কবির আদিল নিশ্চিত করেন। অপরদিকে, উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের বাবুর বাজার এলাকার সিরাজুল ইসলামের মেয়ে সামিয়া খাতুন(৮) বৃহস্পতিবার(৯অক্টোবর) বিকাল ৪টায় বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে মারা যায়। 

রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত  রায়হান কবির নিশ্চিত করেছেন। সন্তানদের হারিয়ে ওই দু’টি পরিবারের আত্মীয়-স্বজনের মধ্যে শোকের ছায়া নেমে আসে।  

ভিওডি বাংলা/ এমএইচ

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসুস্থ্য নবীন শিক্ষার্থী মুশফিকুর রহমান তুহিন। ছবি: ভিওডি বাংলা
পাবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ
ছবি: ভিওডি বাংলা
নড়াইলে শিশু ধর্ষণ-হত্যা মামলার আসামি ২ দিনের রিমান্ডে
ছবি: ভিওডি বাংলা
সোনাহাট বন্দরে পাথর আমদানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ