• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

মেসির জোড়া গোলে আটলান্টাকে উড়িয়ে দিল ইন্টার মায়ামি

স্পোর্টস ডেস্ক    ১২ অক্টোবর ২০২৫, ১২:৪৮ পি.এম.
গোল করার পর মেসি। সংগৃহীত ছবি

আর্জেন্টিনা জাতীয় দলে বিশ্রাম পেলেও ক্লাবের হয়ে থামেননি লিওনেল মেসি। মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামির হয়ে দাপুটে পারফরম্যান্সে আবারও নজর কাড়লেন এই বিশ্বকাপজয়ী তারকা।

আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে মেসির জোড়া গোলে ৪-০ ব্যবধানের বড় জয় পেয়েছে ইন্টার মায়ামি। গোল করার পাশাপাশি জর্দি আলবাকে দিয়ে করিয়েছেনও একটি।

ম্যাচের প্রথম গোল আসে ৩৯ মিনিটে— দুই ডিফেন্ডারের ফাঁদ পেরিয়ে বক্সের ভেতর থেকে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন মেসি।
বিরতির পর ৫২ মিনিটে জর্দি আলবাকে অ্যাসিস্ট করেন তিনি, আর ৬১ মিনিটে দারুণ এক দূরপাল্লার শটে গোল করেন লুইস সুয়ারেজ।

শেষদিকে ৮৭ মিনিটে আলবার অ্যাসিস্টেই বুক দিয়ে বল নামিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি।

চলতি এমএলএস মৌসুমে এটি ছিল মেসির ২৬তম গোল। এই গোলের মাধ্যমে তিনি ২০২৩ সালের গোল্ডেন বুটজয়ী ডেনিস বুয়াঙ্গাকে পেছনে ফেলেছেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার