• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির সড়ক নিরাপত্তায় জবাবদিহিতা ও সমন্বিত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী ‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ ধামরাইয়ে ৪ ভুয়া ডিবি গ্রেপ্তার স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে সরকার বদ্ধপরিকর: আইসিটি মন্ত্রী এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

ঠাকুরগাঁওয়ে সাঁতার প্রশিক্ষণে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ:  ১১ অক্টোবর ২০২৫, ০৮:৫২ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা পরিষদ চত্বর পুকুরে শনিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সাঁতার প্রশিক্ষণ চলছিল। এ প্রশিক্ষণে অংশগ্রহণ করে আয়মান (৯) নামে এক শিশুর পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনা ঘটছে। আয়মান সদর উপজেলার নারগুন ইউনিয়নের কহরপাড়া গ্রামের আরিফ হোসেনের ছেলে।

সরেজমিনে সাঁতার প্রশিক্ষকরা জানান, উপজেলা প্রশাসনের উদ্যোগে গত কয়েক সপ্তাহ ধরে শিশুদের সাঁতার প্রশিক্ষণ চলছে। সপ্তাহে শুক্রবার ও শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত তাদের প্রশিক্ষণ দেয়া হয়। ঘটনার দিনও প্রশিক্ষণ চলছিল। এবং আয়মানের চাচা নিজেই একজন প্রশিক্ষক তার সাথে শিশু আয়মান এসেছিল । প্রশিক্ষণ নেয়ার পর সব প্রশিক্ষনার্থীদের মতো আয়মানকেও পানি থেকে তুলে দেয়া হয়। পরে সবার চোঁখ ফাঁকি দিয়ে আবারও  পুকুরের পানিতে আয়মান নামলে, তাকে আর খুঁজে পাওয়া যায়নি। খুঁজে না পেয়ে সাথে সাথে ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দিলে,তারা পুকুরের পানি থেকে আয়মানকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় মৃত শিশুর পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) খাইরুল ইসলাম জানান, বিষয়টি অত্যান্ত দুঃখজনক। প্রশিক্ষণ নিয়ে পানি থেকে উঠানো হয় তাকে। পরে সবার চোঁখ ফাঁকি দিয়ে আবার পানিতে নামলে এ দূর্ঘটনা ঘটে। তার পরেও কারো গাফিলতি আছে কি না বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। একইসাথে সকল অভিভাবককে আরো সচেতন হওয়ার অনুরোধ করেন ইউএনও।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসুস্থ্য নবীন শিক্ষার্থী মুশফিকুর রহমান তুহিন। ছবি: ভিওডি বাংলা
পাবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ
ছবি: ভিওডি বাংলা
নড়াইলে শিশু ধর্ষণ-হত্যা মামলার আসামি ২ দিনের রিমান্ডে
ছবি: ভিওডি বাংলা
সোনাহাট বন্দরে পাথর আমদানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ