• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির সড়ক নিরাপত্তায় জবাবদিহিতা ও সমন্বিত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী ‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ ধামরাইয়ে ৪ ভুয়া ডিবি গ্রেপ্তার স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে সরকার বদ্ধপরিকর: আইসিটি মন্ত্রী এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

বাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

  বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ:  ১১ অক্টোবর ২০২৫, ০৭:২৩ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নে নিজের ব্যাটারি চালিত অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মিজবাহ উদ্দিন নয়ন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনাটি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মোঃ লোকমান।

শুক্রবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজবাহ উদ্দিন কালীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের টেমা পাড়ার মোঃ কাইছার উদ্দিনের পুত্র।

নিহতের প্রতিবেশী বখতিয়ার জানান, মিজবাহ উদ্দিন একজন কিশোর রিকশাচালক। প্রতিদিনের মতো আজও রিকশা চালিয়ে বাড়ি ফেরেন। এরপর বাড়ি থেকে বিদ্যুতের লাইন নিয়ে রিকশার ব্যাটারিতে চার্জ দিতে যান। এ সময় অসতর্কতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুনাগরিস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়।

গুনাগরি মা-শিশু জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মোঃ তৌহিদুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্টে আহত মিজবাহ উদ্দিন হাসপাতালে আনার আগেই মারা যান। তার বাম হাতে বিদ্যুৎস্পৃষ্টের আঘাতের চিহ্ন ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, মিজবাহ উদ্দিন জন্মের প্রায় দুই বছর পরই মাকে হারান। পিতার অভাবের সংসার চলে তার অটোরিকশা চালানোর আয়েই। পিতা-ছেলে একই রিকশা ভাগাভাগি করে চালাতেন। সেই অটোরিকশাই শেষ পর্যন্ত কেড়ে নিল তার প্রাণ।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসুস্থ্য নবীন শিক্ষার্থী মুশফিকুর রহমান তুহিন। ছবি: ভিওডি বাংলা
পাবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ
ছবি: ভিওডি বাংলা
নড়াইলে শিশু ধর্ষণ-হত্যা মামলার আসামি ২ দিনের রিমান্ডে
ছবি: ভিওডি বাংলা
সোনাহাট বন্দরে পাথর আমদানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ