• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কিশোরগঞ্জের পৌরসভাটি দুর্বল: সাইদুর রহমান

কিশোরগঞ্জ প্রতিনিধি    ১১ অক্টোবর ২০২৫, ০৫:৩২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কিশোরগঞ্জের পৌরসভাটি দুর্বল। বাংলাদেশে যতগুলো পৌরসভা আছে তার মধ্যে এটি একটি দুর্বল পৌরসভা। কোন কাজ হয় না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের (স্বাস্থ্য ও সেবা বিভাগ) সচিব মো: সাইদুর রহমান।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের হলরুমে চিকিৎসক, কর্মকর্তা কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

‎তিনি আরো বলেন, আমরা সবাই কমিটেড হয়েছি। কিশোরগঞ্জের কোন রোগী যেন ঢাকা না যায়। এটার জন্য আমাদের যা যা করা দরকার আমরা সম্মিলিতভাবে সেটা করার চেষ্টা করবো। এছাড়াও আমরা শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ এর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি, প্রথম অবস্থায় পাঁচটি বেড স্থাপন করার বিষয়ে কাজ করবো এবং বাচ্চাদের জন্য এনআইসিও এর জন্য আমরা চেষ্টা করবো।

‎মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: মজিবুর রহমান, ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর মহাসচিব ডা: জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা: মো: আবুল কেনান, স্বাস্থ্য মন্ত্রণালয়য়ের বিভাগীয় পরিচালক (ঢাকা বিভাগ) ডা: জাহাঙ্গীর আলম, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ডা: মো: সাইফুল ইসলাম সহ মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দালাল চক্রের অমানবিক নির্যাতনে মারা গেলেন যুবক
দালাল চক্রের অমানবিক নির্যাতনে মারা গেলেন যুবক
কেন্দুয়ায় খালের ওপর স্থায়ী কালভার্ট না থাকায় চরম ভোগান্তিতে স্থানীরা
কেন্দুয়ায় খালের ওপর স্থায়ী কালভার্ট না থাকায় চরম ভোগান্তিতে স্থানীরা
ছাত্রজনতার তোপের মুখে টোলপ্লাজা ত্যাগ করলেন কর্মকর্তারা
ছাত্রজনতার তোপের মুখে টোলপ্লাজা ত্যাগ করলেন কর্মকর্তারা